“আমার ব্যক্তিগত জীবন খুবই…সবকিছু আপডেট দেওয়ার প্রয়োজন বোধ করি না” কেন সমাজ মাধ্যম থেকে নিজেকে সরিয়ে রেখেছেন আবির চট্টোপাধ্যায়? বর্তমান সমাজে প্রচারের ভিড়ে, ব্যতিক্রমী অভিনেতা কী বার্তা দিলেন?

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া যেন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা সকলের ব্যক্তিগত জীবন, কাজের আপডেট, পরিবার কিংবা দৈনন্দিন মুহূর্ত এখন খুব সহজেই পৌঁছে যায় দর্শকদের সামনে। কোন অভিনেতা কোথায় ঘুরতে গেলেন, কার সঙ্গে সময় কাটালেন কিংবা কোন নতুন কাজ শুরু করলেন সবকিছুই এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেক তারকাই নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে নিয়মিত সক্রিয় থাকেন বিভিন্ন প্ল্যাটফর্মে। তবে এই প্রবণতার মাঝেও ব্যতিক্রমী অবস্থানে রয়েছেন টলিউড অভিনেতা আবির চ্যাটার্জি।

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ আবির চট্টোপাধ্যায় বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে পছন্দ করেন। বড়পর্দায় একের পর এক সফল ছবি উপহার দিলেও ব্যক্তিগত জীবনের ঝলক খুব কমই দেখা যায় তাঁর সোশ্যাল মিডিয়ায়। অন্য অনেক তারকার মতো প্রতিদিনের জীবন, পরিবার কিংবা ব্যক্তিগত মুহূর্ত নিয়ে পোস্ট করতেও দেখা যায় না তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয় নিয়েই খোলামেলা কথা বলেন অভিনেতা। কেন তিনি সোশ্যাল মিডিয়ায় নিজেকে এতটা সীমাবদ্ধ রাখেন, সেই প্রশ্নেরই স্পষ্ট উত্তর দিয়েছেন আবির।

সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করা হয়, তাঁকে কেন সোশ্যাল মিডিয়ায় খুব একটা দেখা যায় না। উত্তরে আবির বলেন, অনেক শিল্পী আছেন যাঁরা নিয়মিত নিজেদের আপডেট দেন, আবার অনেকেই ব্যক্তিগতভাবে সেটা পছন্দ করেন না। তাঁর কথায়, “আবারও বলছি, তাদের ব্যক্তিগত রুচি।” অর্থাৎ, প্রত্যেক মানুষের নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে বলেই মনে করেন তিনি। কেউ যদি নিজের ব্যক্তিগত জীবন ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে স্বচ্ছন্দ বোধ করেন, সেটাও যেমন স্বাভাবিক, তেমনই কেউ যদি ব্যক্তিগত পরিসরকে আলাদা রাখতে চান, সেটাও সমানভাবে গ্রহণযোগ্য।

আবির আরও স্পষ্ট করে জানান, তাঁর ছবির সাফল্য বা ব্যর্থতার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় উপস্থিত থাকার কোনও সম্পর্ক নেই। অভিনেতার কথায়, “আমার এভেলেবিলিটির জন্য হিট-ফ্লপ হচ্ছে তা নয়। আমার ইচ্ছে যে সিনেমাটা মুখ্য হোক।” অর্থাৎ, তিনি মনে করেন একজন অভিনেতার আসল পরিচয় তাঁর কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ব্যক্তিগত উপস্থিতির বদলে তিনি চান দর্শক তাঁর অভিনয় এবং সিনেমাকেই বেশি গুরুত্ব দিক। যদিও একসময় তিনি কিছুটা শেয়ার করতেন, তবে গত কয়েক বছরে ইচ্ছাকৃতভাবেই সেই অভ্যাস থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানান অভিনেতা।

আরও পড়ুন: “২০ বছরের বেশি সময় ধরে আমাদের বাড়ি জবর দখল করে আছে, প্রতিবাদ করলেই হু’মকি!” তৃণমূল ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ রূপসা গুহর! রাজনৈতিক প্রভাব খাটিয়ে মানসিক অত্যা’চার নিয়ে মুখ খুলালেন অভিনেত্রী! কোন ভয়ংকর অভিজ্ঞতার কথা সামনে আনলেন তিনি?

সোশ্যাল মিডিয়া সম্পর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আবির বলেন, তিনি এই মাধ্যমকে মূলত নিজের কাজের প্রচারের জন্য ব্যবহার করতে চান। তাঁর মতে, “সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি প্রচুর মানুষকে আমার কাজটা জানানোর একটা প্ল্যাটফর্ম পাচ্ছি, সেটা হোক।” তবে ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত প্রচারে তিনি স্বচ্ছন্দ নন। বরং মজার ছলে অভিনেতা বলেন, তাঁর ব্যক্তিগত জীবন এমনিতেই খুব “বোরিং”, আর সেটা আরও বোরিং হলেও তাঁর কোনও আপত্তি নেই। তাই নিজের ব্যক্তিগত মুহূর্ত সবাইকে জানানোকে তিনি প্রয়োজনীয় বলে মনে করেন না। তারকাদের ভিড়ে যেখানে ব্যক্তিগত জীবনই অনেক সময় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, সেখানে আবির চট্টোপাধ্যায়ের এই সংযত ও ব্যতিক্রমী ভাবনা অনেকের কাছেই আলাদা গুরুত্ব পাচ্ছে।

You cannot copy content of this page