বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ে এবার আসছে নতুন সদস্য। বরাবর অনুরাগীদের মন ধরে রাখতে এই ধারাবাহিকে আনা হয় নতুন নতুন টুইস্ট। হোলি টিআরপি রেটিং একেবারে শীর্ষে থাকে বরাবর এই ধারাবাহিক। এবার আবার আরেক নতুন সদস্য আসছে মোদক পরিবারে।
কিছুদিন আগে এই ধারাবাহিকে দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেতা জন ভট্টাচার্যকে। মোদক পরিবারের প্রতিদ্বন্দ্বী হিসেবে ওম আগরওয়াল এসেছে। তারপরেই আবার আসছে আরেক নতুন অতিথি। তিতলি খ্যাত মধুপ্রিয়া চৌধুরীকে নাকি মোদক পরিবারে দেখা যাবে খুব তাড়াতাড়ি। কিন্তু তার মধ্যেও মিঠাই পরিবারের মেকআপ রুমে হাজির হয়েছে আরেক নতুন সদস্য। তার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী তনুশ্রী গোস্বামীকে দেখা গিয়েছে সেই ছবিতে। সেই নায়িকাকে দেখা গেলো মিঠাই পরিবারের সদস্যদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে।

ভারত লক্ষ্মী স্টুডিওর মেকআপ রুমে এই ছবি তোলা হয়েছে। সেটা দেখেই জল্পনা তৈরি হয়েছে যে স্টার জলসার ফেলনা এবং কালার্স বাংলার সোনা রোদের গান ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করার পাশাপাশি এবার মিঠাই ধারাবাহিকেও দেখা মিলতে চলেছে অভিনেত্রী তনুশ্রীর। অর্পিতা, সৌমিতৃষা, সৌরভ সহ মিঠাই পরিবারের একাধিক সদস্যদের সঙ্গে খুব ভালো সম্পর্ক তনুশ্রীর। তাই কাজের প্রয়োজনে ভারত লক্ষ্মী স্টুডিও গিয়ে মিঠাই পরিবারের সদস্যদের সাথে দেখা করে সে। সেই ছবি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল।






“তুমি ইন্ডিপেন্ডেন্ট, ছেড়ে দিতে পারবে…তোমাকে ছাড়া আমি থাকতেই পারব না!” “দু’বছরও টিকবে না তোমাদের সম্পর্ক, রোজ মনোমালিন্য হবে…আটটা লোকের কথা মনে রাখতে পারো না, প্রত্যেকদিন প্যা*নিক করো!” সৃজলাকে শনের থেকে দূরে সরাতেই তাঁর মনে বারবার সন্দেহ ঢোকাচ্ছেন জিতু? সবাইকে প্রতিপক্ষ বানিয়ে বোঝাচ্ছেন, একমাত্র তিনিই সৃজলার ভালো চান! ‘এমন বি*ষাক্ত লোকের সঙ্গে সর্ম্পকে গেলে জীবন নষ্ট’ সৃজলাকে সতর্কবাণী অনুরাগীদের!