“প্রেম মেপে হয় না, প্রেম মানে মানুষ দুটোর মধ্যে পারস্পরিক সম্মান আর বন্ধুত্ব!” দ্বিতীয় দাম্পত্যে এসে শুভশ্রীর হাত ধরে পরিণত ভালোবাসার সংজ্ঞা দিলেন রাজ চক্রবর্তী! প্রথম সম্পর্কের ভাঙন পেরিয়ে, কীভাবে আসল ভালোবাসা খুঁজে পেলেন তিনি?

বিনোদন জগতের তারকাদের সম্পর্ক বরাবরই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে থাকে। কখনও প্রেম, কখনও বিচ্ছেদ, আবার কখনও দীর্ঘদিনের দাম্পত্য জীবন —সব মিলিয়ে তারকাদের ব্যক্তিগত জীবন যেন দর্শকের কাছে আলাদা এক গল্প। সোশ্যাল মিডিয়ার যুগে সেই গল্প আরও দ্রুত ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের কাছে সেখান থেকেই তৈরি হয় আলোচনা, জল্পনা ও নানা মতামত এবং বিতর্ক। তবে এই চর্চার মাঝেও কিছু সম্পর্ক বারবার আলাদা করে নজর কেড়ে নেয়, যেগুলি শুধু গ্ল্যামার নয়, পারস্পরিক বোঝাপড়া আর সম্মানের দৃষ্টান্ত হয়ে ওঠে।

সেই তালিকায় অন্যতম নাম পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তী। ‘চ্যালেঞ্জ’, ‘প্রলয়’, ‘চ্যাম্প’, ‘ধর্মযুদ্ধ’, ‘হাবজি গাবজি’ কিংবা ‘বাবলি’—একাধিক জনপ্রিয় ছবির মাধ্যমে তিনি বাংলা সিনেমায় নিজের জায়গা পাকা করেছেন। শুধু চলচ্চিত্র নয়, রাজনীতিতেও সক্রিয় রাজ চক্রবর্তী ২০২১ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে ২০১৮ সালে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে বিয়ে করেন তিনি। তাঁদের সংসারে রয়েছে ইউভান ও ইয়ালিনী—দুই সন্তান।

বাংলার দর্শক বহু বছর ধরেই দেখে এসেছে, শুভশ্রী গাঙ্গুলির কেরিয়ারের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে কীভাবে পাশে থেকেছেন রাজ। কাজের ক্ষেত্র থেকে শুরু করে ব্যক্তিগত সিদ্ধান্ত—সব জায়গাতেই একে অপরের সাপোর্ট সিস্টেম হয়ে উঠেছেন তাঁরা। চলতি বছর পুজোয় দেব-শুভশ্রীর নতুন ছবি মুক্তি পেতে চলেছে, আর সেখানেও শুভশ্রীর পাশে রাজের সমর্থন নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই সম্পর্কের দৃঢ়তা বারবার চোখে পড়েছে প্রকাশ্যে।

এই আবহেই সম্প্রতি প্রেম নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন রাজ চক্রবর্তী। তাঁর কথায়, প্রেম কোনও মাপজোকের বিষয় নয়, কিংবা শুধু হাত ধরে হাঁটা বা ‘আমি তোমাকে ভালোবাসি’ বলাতেই সীমাবদ্ধ নয়। রাজের মতে, প্রেমের আসল মানে লুকিয়ে আছে দু’জন মানুষের পারস্পরিক সম্মান, নির্ভরতা, একে অপরের ভালো-মন্দ ভাগ করে নেওয়া আর গভীর বন্ধুত্বে।

আরও পড়ুনঃ “আমার চারিদিক দেখে ভালো লাগছে না, ভীষণ কষ্ট পাচ্ছি!” সামাজিক অবক্ষয় নিয়ে আবারও মুখ খুললেন মমতা শঙ্কর! বর্তমান প্রজন্মকে নিয়ে উদ্বিগ্ন শিল্পী! নৈতিকতার প্রশ্নে, সামাজিক মূল্যবোধ নিয়ে কী বার্তা দিলেন তিনি?

রাজ চক্রবর্তীর এই বক্তব্য শুধু ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতিফলন নয়, বরং সম্পর্ক নিয়ে এক পরিণত দৃষ্টিভঙ্গির ইঙ্গিত। তারকা জীবনের আলো-আঁধারির মাঝেও যে প্রেম টিকে থাকে বোঝাপড়া আর সম্মানের উপর ভর করে, সেই বার্তাই যেন তিনি দিতে চেয়েছেন। গুঞ্জন, আলোচনা বা অতীতের নানা প্রসঙ্গ ছাপিয়ে এই কথাগুলিই আবারও রাজ-শুভশ্রীর সম্পর্ককে নতুনভাবে আলোচনায় এনে দিল।

You cannot copy content of this page