“সন্ধ্যে ৭ টায় একা দেখা করতে এসো…”, ৮০ লক্ষ টাকার ঘুষ, ৫০ হাজার চাঁদার পরেও কু’প্রস্তাব! ‘টুম্পা সোনা’কেও ছাড়েননি স্বরূপ বিশ্বাস! অভিনেত্রীর বি’স্ফোরক অভিযোগে ফের একবার প্রকাশ্যে টলিউড মা’ফিয়ার স্বরূপ! ফাঁস করলেন কোন ঘটনা?

স্বরূপ বিশ্বাসকে (Swarup Biswas) ঘিরে টলিপাড়ায় বিতর্ক থামার নাম নিচ্ছে না। সম্প্রতি একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কাজ পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবি, প্রভাব খাটানো, শিল্পীদের উপর চাপ সৃষ্টি এবং কুপ্রস্তাব দেওয়ার মতো অভিযোগ ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই আবহেই এবার সামনে এল আরও এক বিস্ফোরক দাবি। মুখ খুললেন ‘টুম্পা সোনা’ গানের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেত্রী অস্মিতা ভাদুড়ি (Ashmita Bhaduri)। তিনি দাবি করেছেন, নিজের ব্যবসা শুরু করার উদ্যোগে এগোতেই এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল, যা আজও তাঁর মনে স্পষ্টভাবে রয়ে গিয়েছে।

অস্মিতা জানান, অভিনয়ের পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে একটি ফুড স্টল চালু করার পরিকল্পনা করেছিলেন তিনি। বর্তমানে তাঁর সেই উদ্যোগের নাম ‘ইয়াম ৬৯’। তবে ব্যবসা শুরু করার আগে প্রয়োজনীয় অনুমতি ও সরকারি প্রক্রিয়া সম্পন্ন করার উদ্দেশ্যে তিনি যোগাযোগ করেছিলেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সঙ্গে। সেই সূত্রেই তাঁর নাম জড়িয়ে যায় স্বরূপ বিশ্বাস ও জুঁই বিশ্বাসের সঙ্গে। সংবাদ মাধ্যমের সামনে অভিনেত্রী জানান যে, অনুমতি পাওয়ার প্রক্রিয়ার সময়ই তিনি একাধিক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হন, যা তাঁকে হতবাক করে দিয়েছিল।

নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে অস্মিতা বলেন, “প্রথমে সরকারি টেন্ডারের জন্য কাউন্সিলর জুঁই বিশ্বাসের কাছে গিয়েছিলাম। উনি বললেন স্বরূপ বিশ্বাস দেখেন আমি দেখি না। তারপর যখন স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করতে যাই, বলা হয় কোনও রকম সরকারি কিছুই করতে হবে না, শুধুমাত্র ৮০ লাখ টাকা আর পুজোর সময় চাঁদা দিলেই অনামিকা রোল সেন্টারের পাশে নিউ আলিপুরে আমাকে জায়গা করে দেবেন। উনি বলেন এত কিছু ফর্মালিটি করতে হবে না, তুমি একজন মেয়ে তার উপরে অভিনেত্রীও, তাই তোমায় সাহায্য করতে পারলে আমারই ভালো লাগবে।” অভিনেত্রীর এই বক্তব্য প্রকাশ্যে আসার পর নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

অস্মিতা আরও দাবি করেন, তিনি ওই প্রস্তাবে রাজি হননি এবং সরকারি নিয়ম মেনেই এগোতে চেয়েছিলেন। সেই প্রসঙ্গেই তিনি বলেন, “যখন বিরোধিতা করে আমি সরকারি ভাবেই এগোতে চাই উনি বলেন, এতে তো অনেক সময় লাগবে। তাহলে কাল তুমি সন্ধে ৭ টায় আমার সঙ্গে একা দেখা করতে এসো।” অভিনেত্রীর অভিযোগ, এই কথোপকথনের পর তিনি আর সেখানে ফিরে যাননি। কারণ গোটা বিষয়টি তাঁর কাছে অত্যন্ত অস্বস্তিকর বলে মনে হয়েছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, ব্যবসা শুরু করার ক্ষেত্রে তিনি কোনও শর্টকাট বা ব্যক্তিগত সুবিধার পথ বেছে নিতে চাননি।

আরও পড়ুনঃ “আমায় অন্ত’র্বাস খুলে দেখাতে হয়েছে ওদের” “আমার বিয়ের গয়না আত্মসাৎ করে, আমাকেই চোর প্রমাণ করতে চায়” শ্বশুরবাড়িতে ফের পাইলট স্বামী প্রবাহর দ্বারা হেন’স্থার অভিযোগে সরব দেবলীনা নন্দী! নিজের জিনিস ফেরত আনতে গিয়ে চরম আপত্তিকর পরিস্থিতির শি’কার গায়িকা!

পরবর্তীতে নিজের উদ্যোগ তিনি আইনসম্মত উপায়েই এগিয়ে নিয়ে যান বলে জানান অস্মিতা। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমি আর যায়নি, করেছি ভালোভাবে করেছি কোনও দুর্নীতি বা মেয়ে হওয়ার সুযোগ নিয়ে নয়।” অভিনেত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর স্বরূপ বিশ্বাসকে ঘিরে চলা বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগ নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, তার মধ্যেই অস্মিতা ভাদুড়ির এই দাবি এখন টলিপাড়ার অন্যতম চর্চিত বিষয় হয়ে উঠেছে।

You cannot copy content of this page