মাতৃত্ব যে কোনো মেয়েকে পরিপূর্ণ হওয়ার তৃপ্তি দেয়। কিন্তু কারুর কারুর ভাগ্যে সেটা থাকে না। আবার কেউ পায় খুব সহজেই। আবার অনেকের ক্ষেত্রে শত চেষ্টা, অপেক্ষার পর আসে সেই সুন্দর সময়।
এই নায়িকার ক্ষেত্রেও বিষয়টা সেরকম। ২০১৭ সালে হয়েছিল বিয়ে। ভালোবেসেই করেছিলেন বিয়ে। তারপর এতগুলো বছরের অপেক্ষা। সন্তানের মুখ দেখতে পাননি এতগুলো দিন। এটাই হয়তো ভাগ্যের পরিহাস।
কিন্তু অবশেষে ভগবান তাকিয়েছে। এলো ভালো খবর। বলিউড সুপারস্টার অজয় দেবগনের মেয়ের চরিত্রে অভিনয় করা নায়িকা খুব তাড়াতাড়ি মা হচ্ছেন। কে সেই নায়িকা?
যার কথা বলছি তিনি জন্মসূত্রে বাঙালি হলেও বাংলায় কোনো কাজ করেননি। নাম ঈশিতা দত্ত। বলিপাড়ার গ্ল্যামারের চাকচিক্য থেকে বরাবরই নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তনুশ্রী দত্তর এই বোন। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লো তার বেবি বাম্প।

দুই বছর আগেও তার মা হওয়ার খবর রটেছে। তখন সেটা জল্পনা বলে উড়িয়ে দেন নায়িকা। এবার সত্যিই অন্তঃসত্ত্বা ঈশিতা। ২০১৭ সালে মুম্বইয়ে জুহুর ইস্কনের মন্দিরে টারজান: দ্য ওয়ান্ডর কার নায়ক বৎসল শেঠের সঙ্গে চারহাত এক হয়। ২০১৬ সালে ‘রিস্তো কা সৌদাগর-বাজ়িগর’ নামের একটি হিন্দি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেন ঈশিতা।

সেখান থেকেই বৎসল শেঠের সঙ্গে হয় বন্ধুত্ব। ২০১৫ সালে ‘দৃশ্যম’ ছবির প্রথম পর্বে নায়িকার অভিনয় দাগ কেটে গেছে দর্শকদের মনে।






“অভিষেক উঠে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাইড করে দিল, পুরোটাই ‘ওয়ান মেন শো’ ছিল!” “তৃণমূল সরে গেল, লড়াই এবার বাম ও বিজেপির” ১৫ বছর পর রাজ্যে ক্ষমতার পরিবর্তন নিয়ে মন্তব্য, বামপন্থী অভিনেত্রী মানসী সিনহার! প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিলেন, মানসিক চিকিৎসার পরামর্শও!