জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Madhu। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র পর্ণা ও সৃজনের জুটি বেশ মন কেড়েছে দর্শকদের। অনুরাগী মহল তাঁদের নাম দিয়েছে ‘সৃপর্ণা’ জুটি হিসেবে। এহেন জনপ্রিয় জুটির মাঝে কাঁটাতারের মতো গজিয়ে উঠেছে ইশা। দুজনের মধ্যে নিত্য অশান্তি ও দুরত্ব বাড়িয়ে সৃজনকে বিয়ে করতে চায় সে।
অপরদিকে, চুপ করে সহ্য করার পাত্রী নয় পর্ণাও। ইশার একটার পর একটা চালে মাত দিয়েছে সে। বেশ কিছু দিন আগে ধুমধাম করে পালন হয় পর্ণা ও সৃজনের বিবাহবার্ষিকী। আর এই পর্বের পরই টিআরপি চড়ে ‘নিম ফুলের মধুর’। ‘সৃপর্ণা’ জুটিকে কাছাকাছি আসতে দেখে খুশি হয় দর্শক।
কিন্তু এরপরই ধারাবাহিকের গল্পে নব্বই ডিগ্রি মোড় নেয়। পর্ণাকে ডিভোর্স দিয়েছে সৃজন। তবে পর্ণার কথায়, সৃজন নিজে থেকে নয় বরং সৃজনের সই জাল করে ষড়যন্ত্র করে ডিভোর্স পেপারে তাঁর সাইন বসানো হয়েছে। গোটা ঘটনা টিতে ঈশা, পর্ণার শাশুড়ি জড়িত আছে বলে জানা যায়। এরপর পর্ণা ঠিক করে যে প্রাক্তন সৃজনকে ভুলে নতুন করে বিয়ের পিঁড়িতে বসবে সে।
এক ছাদের নিচেই এবার পর্ণা ও সৃজনের বিয়ের আয়োজন করা হয়। যেখানে পর্ণার বিয়ের অনুষ্ঠান হয় একজন অন্য পাত্রের সঙ্গে আর সৃজন সাত পাক ঘুরতে থাকে ঈশার সঙ্গে। কিন্তু শেষমেশ পর্ণা ও সৃজন এক হয় কিনা, সেটাই দর্শকদের জন্য চমক। এদিকে, জানা যাচ্ছে ‘নিম ফুলের মধুর’ আগামী পর্বে আরও চমক আসতে চলেছে দর্শক দের জন্য। সূত্রের খবর, ঈশা সৃজনকে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য বারো ঘন্টা সময় দেবে।
এই বারো ঘন্টার মধ্যে সৃজনকে নির্দোষ প্রমাণ করতে হবে। এদিকে পর্ণা, চেষ্টা করতে থাকে কিভাবে সৃজনকে বাঁচানো যায়। পর্ণা যাতে কোনো ভাবেই সৃজনকে বাঁচাতে না পারে, তার জন্য নতুন করে ফন্দি আঁটে ঈশা। এই ফন্দিতে সে মৌমিতা কেও জড়ায়। কিন্তু শেষরক্ষা হয়না। পর্ণার কাছে ধরা পড়ে যায় মৌমিতা। এরপর ধারাবাহিকে যে মহাপর্ব আসতে চলেছে তা ধারণা করতে পারছেন দর্শক। সবশেষে মিল হবে পর্ণা-সৃজনের।






“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!