টিভির পর্দায় একের পর এক নতুন সিরিয়াল আসছে। প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়া পুরোনো সিরিয়ালগুলি শেষ হয়ে নতুন মেগা সিরিয়াল আত্মপ্রকাশ করছেন টেলিভিশনের পর্দায়। বাংলা সিরিয়ালের (Bengali Serial) প্রতি বরাবরই দর্শকদের টান রয়েছে। আর এখন তো শোনা যাচ্ছে খুব জনপ্রয় একজন অভিনেত্রী
ফিরছেন নতুন সিরিয়ালের মাধ্যমে।
নতুন সিরিয়ালের মাধ্যমে কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেত্রী!
জি বাংলা ও স্টার জলসা পাল্লা দিয়ে নতুন মেগা সিরিয়াল আনছে। জি বাংলার পর্দায় আসছে পর পর দুটি নতুন সিরিয়াল। যার মধ্যে একটি হল আদৃত ও পারিজাত অভিনীত ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’। এই ধারাবাহিকের নায়িকা এই প্রথম টিভি পর্দায় ডেবিউ করতে চলেছেন। এর আগে তিনি অভিনয় করেছেন অন্যান্য নামকরা প্রজেক্টে।
জি বাংলার পর্দায় আরো একটি নতুন সিরিয়াল ‘পরিনীতা’-র প্রোমো দেখেছেন সকল দর্শক। এই সিরিয়ালের নায়িকা অভিনয় জগতে নবাগতা। অভিনেত্রী ঈশানি ও পারিজাত জি বাংলায় নয়া গল্প শোনাবেন দর্শকদের। নায়কের ভূমিকায় এক দিকে আদৃত রায় আর একদিকে উদয় প্রতাপ সিং। তবে এছাড়াও আরো একটি নতুন ধারাবাহিকের খবর টলিপাড়ায় ভাসছে।
শোনা যাচ্ছে যে, ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউসের তত্ত্বাবধানে নতুন একটি সিরিয়াল আসছে টেলিভিশনের পর্দায়। আর সেই সিরিয়ালে দেখা যাবে সকলের প্রিয় জনপ্রিয় একজন অভিনেত্রী কে। বাংলা সিরিয়াল জগতে তিনি খুবই জনপ্রিয়। তবে দীর্ঘদিন অভিনেত্রীকে কোন নতুন সিরিয়ালে দেখা যায়নি।
আরও পড়ুন: কেকে বিতর্ক অতীত, ভালো করে বাংলাই বলতে পারেন না শ্রেয়া ঘোষাল! ভারতীয় সঙ্গীতের আইকনকে এবার কটাক্ষ রূপঙ্করের
শোনা যাচ্ছে, ম্যাজিক মোমেন্ট প্রোডাকশন হাউস-এর নতুন সিরিয়ালের মাধ্যমে কামব্যাক করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা ঘোষ। যিনি এর আগে এখানে আকাশ নীল, কোজাগরী, এক্কা দোক্কা ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে অপরাজিতা নতুন সিরিয়ালে ফিরছেন শুনে বহু দর্শক বেশ খুশি। দেখা যাক নতুন সিরিয়াল কবে আসে।






“আমি তো সিঙ্গেল, আমার তো বর নেই!” অবিবাহিত হয়েও সিঁথিভরা সিঁদুর, হাতে মোটা শাঁখা-পলা! লক্ষ্মীপুজোয় প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়ের এমন সাজ ঘিরে তুমুল চর্চা, স্বামী না থাকলেও কেন বিবাহিত নারীর মতো সেজে থাকেন অভিনেত্রী? নিজেই করলেন ফাঁস, এই বিশেষ পছন্দের নেপথ্যে রয়েছে কোন কারণ?