অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) শানদার সোমবার। প্রকাশ্যে নয়া প্রোমো (Promo)। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকটি আরও একবার দর্শকদের উত্তেজনার পারদ চড়াল এক দফা। প্রোমোটিকে কেন্দ্র করে শোরগোল দর্শকমহলে।
বর্তমানে গল্প অনেক বছর লিপ নিয়েছে অনুরাগের ছোঁয়া’য়। মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় কাজ করে গল্পের নায়িকা দীপা। নায়ক সূর্যের সঙ্গে আলাদা থাকে তাঁর বড় মেয়ে সোনা। রূপাকেও দত্তক নিয়েছে রেস্তোরাঁর মালিক। ছোট্ট সোনা-রূপা এখন বড় হয়ে গেছে। স্বাভাবিক ভাবেই তাদের জীবনে আসছে প্রেম।
ঠিক কী দেখা যাচ্ছে নতুন প্রোমোতে?
নয়া প্রোমোতে দেখা যাচ্ছে, সোনা-রূপার স্কুলে একটি অনুষ্ঠানে খাবার ডেলিভারি করতে গিয়েছে দীপা। তখনই তার সঙ্গে একটি ছেলের ধাক্কা লাগে। সব খাবার পড়ে যায়। কিন্তু দীপার হাতে একটা নোট গুঁজে সে চলে যায়। তারপর হয় পটবদল।
আরও পড়ুনঃ বড়লোকি অ্যাভোকাডো, কিনুয়া নয়, চাইলে ভাত, ডাল, মাছ খেয়েও সুস্থ থাকা যায়! নব প্রজন্মের ফিটনেস গ্রিকদের আয়না দেখালেন টোটা
স্কুলের ফাংশনে গাইতে থাকে রূপা। আর শ্রোতার আসনে সোনা। যে ছেলেটির সঙ্গে ধাক্কা লাগে তার নাম নতুন। স্পষ্ট বোঝা যাচ্ছে, রূপার প্রেমে হাবুডুবু খায় এই নতুন ছেলেটি। অপরদিকে সোনাও পুরদস্তুর মন দিয়ে ফেলেছে। এবার কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প? নতুনের আগমনে কি দূরত্ব তৈরি হবে সোনা ও রূপার মধ্যে? সব প্রশ্নের উত্তর দেবে সময়।
অনুরাগের নয়া প্রোমোকে কেন্দ্র করে ট্রোল দর্শকমহলে
যদিও প্রোমো দেখে মিশ্র প্রতিক্রিয়া দর্শক মহলে। যদিও ‘ভালো’র থেকে ‘মন্দ’টাই বেশি বলছে ভক্তমহল। এক দর্শক লিখছেন, ‘মা-বাবার সমস্যা মিটলো না। আবার দুই বোনের টানাটানি চলে এলো টানাটানি ছোঁয়া।’ অন্য একজন লিখছেন, এটা আবার মিশকার ছেলে বীর নয়ত, যদিও বয়সে ছোটো।’






“তুমি ইন্ডিপেন্ডেন্ট, ছেড়ে দিতে পারবে…তোমাকে ছাড়া আমি থাকতেই পারব না!” “দু’বছরও টিকবে না তোমাদের সম্পর্ক, রোজ মনোমালিন্য হবে…আটটা লোকের কথা মনে রাখতে পারো না, প্রত্যেকদিন প্যা*নিক করো!” সৃজলাকে শনের থেকে দূরে সরাতেই তাঁর মনে বারবার সন্দেহ ঢোকাচ্ছেন জিতু? সবাইকে প্রতিপক্ষ বানিয়ে বোঝাচ্ছেন, একমাত্র তিনিই সৃজলার ভালো চান! ‘এমন বি*ষাক্ত লোকের সঙ্গে সর্ম্পকে গেলে জীবন নষ্ট’ সৃজলাকে সতর্কবাণী অনুরাগীদের!