বাংলা টেলিভিশনের দর্শক বরাবরই নতুন গল্প, নতুন মুখ আর নতুন জুটির খোঁজে থাকেন। একঘেয়ে কাহিনি থেকে বেরিয়ে এসে যখন কোনও চ্যানেল নতুন ধারাবাহিকের ঘোষণা করে, তখন থেকেই শুরু হয় জল্পনা, কৌতূহল আর সোশ্যাল মিডিয়ায় আলোচনা। বিশেষ করে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের নতুন প্রজেক্ট ঘিরে উত্তেজনা থাকে তুঙ্গে। ঠিক তেমনই এবার টলিপাড়ায় শোনা যাচ্ছে এক নতুন জুটির কথা, যা ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে চর্চা।
শোনা যাচ্ছে, ছোট পর্দায় জুটি বাঁধতে চলেছেন আদৃত রায় এবং সুস্মিতা দে। সূত্র অনুসারে সব ঠিকঠাক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই শুরু হতে পারে শুটিং। উল্লেখযোগ্য, ‘মিত্তির বাড়ি’-র পর ছোট পর্দা থেকে বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন আদৃত। তারও আগে ‘মিঠাই’ ধারাবাহিকে উচ্ছেবাবু চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি।
অন্যদিকে, সুস্মিতা দে শেষবার ছোট পর্দায় নজর কেড়েছিলেন ‘কথা’ ধারাবাহিকে। তাঁর চরিত্র এবং সাহেব ভট্টাচার্যের সঙ্গে জুটি দর্শকের ভীষণ পছন্দ হয়েছিল। ‘কথা’ এবং এভি অর্থাৎ পর্দার ‘পাঁচকমশাই’-এর জুটি দর্শকের বেশ নজর কেড়েছিল, শুধু তাই নয় টিআরপি তালিকায় দীর্ঘদিন প্রথম স্থান অধিকার করেছিল এই ধারাবাহিক, ফলে জল্পনা ছিল, হয়তো ‘কথা ২’-এর মাধ্যমে আবারও সেই জনপ্রিয় জুটি ফিরতে পারে। কিন্তু হঠাৎ করেই নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলছে।
আরও পড়ুনঃ “এমন ভুল আবারও হতে পারে” বিয়ের প্রলোভন দেখিয়ে আটকে রেখে তরুণীকে হেন’স্থার অভিযোগে আবারও গ্রেফতার নোবেল! বিতর্ক যেন পিছু ছাড়ছে না, এক বছর পর ফের আইনি জটিলতায় বাংলাদেশি গায়ক!
এবার শোনা যাচ্ছে, পর্দার ‘কথা’ অর্থাৎ সুস্মিতা দে জুটি বাঁধতে চলেছেন পর্দার ‘উচ্ছেবাবু’ আদৃত রায়ের সঙ্গে। এই খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে উত্তেজনা। নতুন ধারাবাহিকের গল্প কী হবে, কোন চ্যানেলে আসবে, কেমন চরিত্রে দেখা যাবে তাঁদের—সবকিছু নিয়েই এখন জল্পনা তুঙ্গে। যদিও চূড়ান্ত ঘোষণা এখনও বাকি, তবুও ইঙ্গিত মিলছে এক নতুন রোম্যান্টিক কাহিনির এবং ‘কথা ২’- এই নাকি তাদের দেখা যাবে । এখন দেখার, এই সম্ভাব্য জুটি আদৌ বাস্তবায়িত হয় কি না এবং দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।






