প্রতি সপ্তাহেই টিআরপি (TRP) তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে বাড়ে দর্শকদের কৌতূহল। কোন ধারাবাহিক এগিয়ে গেল, আর কোন গল্পে কিছুটা ভাটা পড়ল, সেই ছবিই স্পষ্ট হয়ে ওঠে এই তালিকায়। মার্চের দ্বিতীয় সপ্তাহের টিআরপি তালিকা (TRP List) সামনে আসতেই আবারও জমে উঠেছে বাংলা টেলিভিশনের প্রতিযোগিতা। বৃহস্পতিবার, ১২ মার্চ প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেল পরিচিত কয়েকটি ধারাবাহিক নিজেদের জায়গা ধরে রাখলেও তালিকায় এসেছে নতুন সমীকরণ! বিশেষ করে কয়েকটি গল্প দর্শকের মনে নতুন করে সাড়া ফেলেছে।
এই সপ্তাহে শীর্ষস্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta), যা ৬.০ নম্বর নিয়ে আবারও তালিকার প্রথম স্থানে জায়গা করে নিয়েছে। পারিবারিক আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং চরিত্রগুলির বাস্তবধর্মী উপস্থাপন এই ধারাবাহিককে নিয়মিত দর্শকের পছন্দের তালিকায় রাখছে। গল্পের মোড় আর চরিত্রগুলির গঠন, দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে বলেই মনে করছেন অনেকে।
তবে, এই সপ্তাহের বড় চমক নিঃসন্দেহে জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta)। ধারাবাহিকটি এবার ৫.৯ নম্বর নিয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে! এতদিন এটি রাত ৯টার স্লটে সম্প্রচারিত হলেও নতুন ধারাবাহিক আসায় সেটিকে সরিয়ে দেওয়া হয় রাত ৮:৩০-এ। সেই সময়ে বিপরীত চ্যানেলে প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় জনপ্রিয় ধারাবাহিক ‘প্রফেসার বিদ্যা ব্যানার্জি’ (Professor Vidya Banerjee), যে কিনা দীর্ঘদিন ধরে টিআরপির প্রথম তিনে জায়গা করে নিত। কিন্তু স্লট পরিবর্তনের পর ‘জোয়ার ভাঁটা’ দর্শকের মন জয় করে বেশি নম্বর পেয়ে এগিয়ে গেছে।
এমনকি এই সপ্তাহে তার দাপটে সেরা পাঁচের তালিকা থেকেই ছিটকে গেছে ‘প্রফেসার বিদ্যা ব্যানার্জি’! এবার তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram: Ajker Nayak), পেয়েছে ৫.৫ নম্বর। সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের গল্প এই ধারাবাহিককে এখনও দর্শকদের কাছে বেশ প্রাসঙ্গিক। এর ঠিক পরেই চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj), ৫.৪ নম্বর নিয়ে।
আরও পড়ুনঃ “স্বামী রান্না করে রাখে, সেটাও বড় সমর্থন…নারীরা এগোচ্ছে, তাদের আরও সুযোগ দরকার!” পারিবারিক সূত্রে নয়, নিজের যোগ্যতায় তৈরি করেছেন আজকের পরিচয়! কিন্তু বাবা, শ্বশুর এবং স্বামীকে পাশে না পেলে কখনোই হতো না, দাবি সোহিনী সেনগুপ্তর!
ভিন্ন স্বাদের গল্প আর আবেগঘন উপস্থাপনা ধারাবাহিকটিকে টিআরপির তালিকায় পাকা জায়গা করে দিয়েছে। পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ (O Mor Dorodiya), ৫.৩ নম্বর নিয়ে। অন্যদিকে, ট্রেন্ডিং তালিকায় নজর কেড়েছে ‘কুসুম’ (Kusum), প্রাপ্ত নম্বর ৩.৮। পাশাপাশি ধারাবাহিক ‘কম্পাস’ (Compass) ৩.৩ নম্বর নিয়ে ধীরে ধীরে দর্শকের নজর কাড়ার চেষ্টা করছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— BT •• পরিণীতা 6.0
2nd •• জোয়ার ভাঁটা 5.9
3rd •• পরশুরাম 5.5
4th •• রাঙামতি 5.4
5th •• ও মোর দরদিয়া 5.3
•• Trending
কুসুম 3.8
কম্পাস 3.3






