“কৌশাম্বী এত সুন্দর ও মিষ্টি মেয়ে, কেনও খলনায়িকা বানায় প্রতিটা ধারাবাহিকে?” “সব গল্পে নায়িকার চেয়ে কৌশাম্বীকেই বেশি ভালো লাগে!” ‘গঙ্গা’র প্রথম পর্বেই চর্চায় কৌশাম্বী চক্রবর্তী, অর্জুন-অহনার রসায়ন দেখেই নতুন জুটি নিয়ে সরব দর্শক!

স্টার জলসার নতুন ধারাবাহিক ‘গঙ্গা’ (Ganga) শুরু হওয়ার পর থেকেই গল্পের পাশাপাশি চরিত্রগুলোকে নিয়েও দর্শকদের মধ্যে বেশ আলোচনা শুরু হয়েছে। প্রথম কয়েকটি পর্ব প্রকাশ্যে আসতেই বোঝা যাচ্ছে, এই ধারাবাহিকের গল্প শুধু নায়ক-নায়িকার সম্পর্কেই আটকে থাকবে না, বরং অন্য কিছু সম্পর্কও সমানভাবে নজর কেড়েছে। বিশেষ করে খল চরিত্রে ‘কৌশাম্বী চক্রবর্তী’র (Kaushambi Chakraborty) উপস্থিতি শুরু থেকেই গল্পে আলাদা মাত্রা এনে দিয়েছে। আগে ‘গৃহপ্রবেশ’এ খলনায়িকার চরিত্রে নজর কেড়েছিলেন তিনি, আর এবার ‘গঙ্গা’তেও সেই ধাঁচের চরিত্রেই ফিরেছেন অভিনেত্রী।

এই ধারাবাহিকে কৌশাম্বী অভিনয় করছেন অহনা নামে এক প্রশিক্ষিত সাঁতারুর ভূমিকায়। চরিত্রটি শুধু প্রতিপক্ষ হিসেবেই নয়, নায়ক অর্জুনের বিশেষ বান্ধবী হিসেবেও গল্পে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। অন্যদিকে, নায়িকা গঙ্গার জীবন একেবারেই আলাদা। গঙ্গায় ডুব দিয়ে পয়সা কুড়িয়ে জীবিকা চালায় সে। এই দুই ভিন্ন জগতের মানুষদের ঘিরেই তৈরি হচ্ছে গল্পের টানাপোড়েন। অর্জুন, পেশায় একজন পুলিশ অফিসার এবং গঙ্গার পাড়ের অপরাধীদের ধরতে তৎপর।

তাঁর জীবনেও এই দুই নারীর উপস্থিতিই গল্পকে এগিয়ে নিয়ে যাবে। প্রসঙ্গত, ধারাবাহিকের মূল চরিত্রে রয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়। এই প্রথমবার তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যাচ্ছে। এর আগে সাহেবকে ‘কথা’ ধারাবাহিকে ‘এভি’ চরিত্রে, আর হিয়াকে ‘গীতা এলএলবি’তে নাম ভূমিকায় দেখা গিয়েছিল। দুই জনপ্রিয় ধারাবাহিক শেষ হওয়ার পর তাঁদের নতুন জুটিতে দেখে অনেকেই খুশি হয়েছেন। তবে আশ্চর্যের বিষয়, প্রথম কয়েকটি পর্ব দেখেই দর্শকদের একাংশের নজর গিয়ে পড়েছে অন্য এক জুটির দিকে!

শুরুর পর্ব গুলিতে, অহনা আর অর্জুনের একসঙ্গে দৃশ্যগুলো অনেকের কাছেই বেশ স্বাভাবিক আর মিষ্টি লেগেছে। তাই সামাজিক মাধ্যমে কেউ কেউ মন্তব্যও করেছেন “গঙ্গার চেয়ে অর্জুন-অহনাকেই বেশি মানিয়েছে। নায়ক নায়িকা নয়, নায়ক আর ভিলেনের জুটিই বেশি সুন্দর লাগছে।” আবার কেউ লিখেছেন, “রোশনাই ধারাবাহিকের আরণ্যক-গরিমার (নায়িকা নন, তবে একসময় নায়কের বিশেষ বান্ধবী এবং প্রেমিকার চরিত্র ছিল এটি) পর আরও একটা মিষ্টি জুটি।” তবে, সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কৌশাম্বীকেই ঘিরে!

আরও পড়ুনঃ নেটপ্রভাবী ‘ননসেন’ শমীক অধিকারী অবশেষে পেলেন জামিন! তরুণীকে শারী’রিক ও মান’সিক হে’নস্তার অভিযোগে, এক মাস পর মুক্তি! ছাড়া পেতেই কী জানালেন তিনি?

অনেকেই মনে করছেন, তিনি খল চরিত্রে অভিনয় করলেও তাঁর উপস্থিতি এতটাই আকর্ষণীয় যে আলাদা করে চোখে পড়ে। একজনের কথায়, “কৌশাম্বী এত সুন্দর, এত মিষ্টি একটা মেয়ে যে আমি ভাবি কেনও ওকে ভিলেন বানায় প্রতিটা ধারাবাহিকে? যে কোনও ধারাবাহিকেই আমার নায়িকার চেয়ে কৌশাম্বীকেই বেশি ভালো লাগে।” অহনা চরিত্রটি যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে, তা বলাই বাহুল্য। গল্প এগোনোর সঙ্গে সঙ্গে এই চরিত্র আর অর্জুনের সম্পর্ক কীভাবে বদলাবে, সেটাই এখন দেখার অপেক্ষা।

You cannot copy content of this page