“দেড় বছর শয্যাশায়ী ছিলাম, কিন্তু ফুরিয়ে যাইনি!” স্টের’য়েডের কারণে বেড়েছিল ওজন, তারপর ছিঁ’ড়েছিল লিগামেন্ট! তিন বছরেরও বেশি সময় পর্দার আড়ালে তিনি, অবশেষে ইন্দ্রাণী হালদার জানালেন বিরতির আসল কারণ! কবে ফিরছেন পর্দায়?

টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক “শ্রীময়ী” দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন ইন্দ্রাণী হালদার। তবে গত কয়েক বছর ধরে অভিনেত্রীকে বড় পর্দা বা ছোট পর্দায় খুব একটা দেখা যায়নি। ২০২৩ সালে “ছোটলোক” ওয়েব সিরিজে শেষবার তাঁকে দেখা গিয়েছিল। তারপর থেকে তার সুনিপুণ উপস্থিতি যেন কোথাও হারিয়ে গেছে। দীর্ঘ বিরতির কারণ নিয়ে সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে বিস্তারিত আলোচনা করেছেন।

অভিনেত্রী জানালেন, এই বিরতি ছিল তার অনিচ্ছাকৃত। কোমরের গুরুতর চোটের কারণে প্রায় দেড় বছর শয্যাশায়ী ছিলেন তিনি। এই সময়ে চিকিৎসা নেওয়ার জন্য স্টেরয়েড ব্যবহার করতে হয়েছিল, যার ফলে ওজন বাড়িয়ে দিয়েছিল। তারপর, লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে আরো ছয় মাস তিনি শারীরিক সমস্যায় ভুগেছেন। তবে, গত সেপ্টেম্বর মাস থেকে জিমে গিয়ে নিজের শরীরকে সুস্থ করার চেষ্টা শুরু করেছেন।

এখন পুরনো অবস্থায় ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করছেন। এছাড়া, টলিউডের প্রথম সারির পরিচালকদের সিনেমায় তাকে কেন আর দেখা যায় না, এমন প্রশ্নের উত্তরে ইন্দ্রাণী সরাসরি জানালেন, “কৌশিক গাঙ্গুলী বা সৃজিত মুখোপাধ্যায় যখন ভালো কাজ করছিলেন, তখন আমাকে তাঁদের ছবিতে নেওয়া হয়নি। তবে আমি কখনোই বলব না, আমি ফুরিয়ে গিয়েছি। ভালো প্রস্তাব এলে সিনেমা বা সিরিয়াল, আমি সব কিছুতেই কাজ করতে প্রস্তুত।”

এর পাশাপাশি, শ্রীলেখা মিত্রের স্বজনপোষণ বিতর্ক নিয়ে তাঁর মতামত ছিল, “সবাই নিজের ভাগ্য নিয়ে চলে। কেউ কারোর ভাগ্য বদলাতে পারে না।” রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানালেন, “এটা আমার জন্য নয়। রাজনীতি নিয়ে আমার খুব একটা আগ্রহ নেই।” তবে, অভিনেত্রীর ব্যক্তিগত জীবন এবং কাজের সফলতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তার শ্বশুরবাড়ির সদস্যরা। স্বামী ভাস্কর ও শাশুড়ি-ননদের কাছ থেকে পেয়েছেন প্রচুর সমর্থন।

আরও পড়ুনঃ ‘আমি প্রচন্ড ক্ষুব্ধ… বাংলা সিনেমা এখন মুমূর্ষু, বাইরে থেকে টাকা লগ্নি করতে ভয় পাচ্ছে সবাই’ টলিউডে বাড়তে থাকা ব্যান কালচার ও রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া অপর্ণা সেনের! প্রশাসনিক ও অর্থনৈতিক চাপে, শিল্পীরা কি ক্রমশ কোণঠাসা হচ্ছেন? কী বললেন অভিনেত্রী?

যা তিনি নিজের জীবনের বিরাট এক ভাগ্য হিসেবে মনে করেন। বর্তমানে, ইন্দ্রাণী চরিত্র নির্বাচনে অনেক বেশি খুঁতখুঁতে হয়ে উঠেছেন। তিনি আর “শ্রীময়ী”-এর মতো চরিত্রে ফিরে আসতে চান না। তবে, যদি নতুন জীবনে ফিরে আসার সুযোগ পান, তিনি আবারও “ইন্দ্রাণী হালদার” হিসেবেই ফিরে আসতে চান, কারণ তিনি নিজেকে খুব ভালোভাবে উপভোগ করছেন এবং নিজের অস্তিত্বকে পূর্ণভাবে গ্রহণ করেছেন।

You cannot copy content of this page