সদ্যই কেটেছে পয়লা বৈশাখ, আর তার রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে এল নতুন টিআরপি তালিকা (TRP List)। এবার দর্শকের পছন্দে কতটা বদল এল, সেটাই সবচেয়ে বড় চর্চার বিষয়। প্রতি সপ্তাহের মতো এবারও টিআরপি (TRP) ঘিরে বাড়ল উত্তেজনা! ১৬ এপ্রিল প্রকাশিত এই সপ্তাহের পরিসংখ্যান স্পষ্ট করে দিল যে বাংলা টেলিভিশনের লড়াইয়ে আবারও পাল্টে গেছে সমীকরণ। দর্শকের পছন্দের তালিকায় কারা এগিয়ে, আর কারা পিছিয়ে?
চ্যানেল যুদ্ধের নিরিখে এই সপ্তাহে জি বাংলা যেন আবারও এগিয়ে গেল স্টার জলসার থেকে! এই সপ্তাহে শীর্ষস্থানে উঠে এসেছে ‘পরিণীতা’ (Parineeta), ৫.৭ নম্বর নিয়ে। ধারাবাহিকটির আবেগঘন গল্প, চরিত্রের টানাপোড়েন এবং উপস্থাপনার ধরণ দর্শকদের মন জয় করে চলেছে প্রতি সপ্তাহেই। একসময় কিছুটা পিছিয়ে পড়লেও, আবারও ঘুরে দাঁড়িয়ে প্রথম স্থানে জায়গা করে নেওয়া এই মেগার জন্য বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।
দ্বিতীয় স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori), ৫.৪ নম্বর নিয়ে। আধ্যাত্মিকতা আর প্রেমের মেলবন্ধনে তৈরি এই ধারাবাহিকটি ধীরে ধীরে দর্শকদের প্রিয় হয়ে উঠছে। গল্পের ভিন্নতা এবং আবেগের গভীরতা এই মেগাকে আলাদা করে তুলেছে। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা স্টার জলসার ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram: Ajker Nayok) ৫.২ নিয়ে নিয়ে এবার কিছুটা পিছিয়ে গেলেও এখনও শক্ত অবস্থান ধরে রেখেছে।
চতুর্থ স্থানে উঠে এসেছে ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta), ৫.১ নম্বর নিয়ে। শুরুতে রাত ৯টার স্লটে সম্প্রচারিত হলেও নতুন ধারাবাহিকের জন্য সময় বদলে ৮:৩০-এ সরানো হয় এই মেগাকে। সেই একই সময়ে প্রতিপক্ষ হিসেবে ছিল স্টার জলসার জনপ্রিয় ‘প্রফেসার বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee), যে ধারাবাহিকটি সাধারণত টিআরপির শীর্ষে থাকত। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে বেশি নম্বর পেয়ে প্রতিপক্ষকে টেক্কা দিয়েছে ‘জোয়ার ভাঁটা’, যা দর্শকমহলে যথেষ্ট আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ ব্যাট হাতে মাঠ কাঁপানো, ‘ঘূর্ণি’র এই নায়িকাটি কে? নতুন মেগার প্রোমো প্রকাশ্যে আসতেই, প্রাইম টাইমে নতুন মুখ নিয়ে নেটপাড়ায় শোরগোল! জানুন নবাগতা অভিনেত্রীর পরিচয়!
লক্ষণীয় বিষয়, এই সপ্তাহে তালিকাতেই নেই ‘প্রফেসার বিদ্যা ব্যানার্জি’, এদিকে পঞ্চম স্থানে রয়েছে ‘লক্ষ্মী ঝাঁপি’ (Lokkhi Jhanpi), ৪.৭ নম্বর নিয়ে। স্টার জলসার ধারাবাহিকটি এবার নিজের জায়গা তৈরি করছে। সব মিলিয়ে এই সপ্তাহের টিআরপি তালিকার দৌড়ে জি বাংলা যেন স্পষ্টভাবেই স্টার জলসার থেকে অনেকটাই এগিয়ে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for 3nd Week Of April | 16th April | Thursday |
BT •• পরিণীতা 5.7
2nd •• তারে ধরি ধরি 5.4
3rd •• পরশুরাম 5.2
4th •• জোয়ার ভাঁটা 5.1
5th •• লক্ষ্মী ঝাঁপি 4.7






“দেবাশিস কুমারের মেয়ে দেবলীনার সঙ্গে তো উত্তম কুমারের ছেলের বিয়ে হয়েছে” দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! দমদমের প্রচার সভায় মুখ্যমন্ত্রীর বেফাঁস মন্তব্য ঘিরে তোলপাড়! কী প্রতিক্রিয়া অভিনেত্রীর?