বাবা কাঞ্চনকে ‘দাদু’ বলে ডাকল কৃষভি! ছোট্ট মেয়ের এক কথাতেই হইচই! ‘শিশু তো ভগবানের রূপ, ওরা ঠিক কথাই বলে’, ‘ভুল কিছু তো বলেনি, কাঞ্চন তো দাদুই!’ শ্রীময়ীর ভিডিও ঘিরে তুমুল হাসাহাসি নেটপাড়ায়!

দীর্ঘদিন বড়পর্দা এবং অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকার পর সম্প্রতি আবার নিয়মিতভাবে ছোটপর্দায় ফিরেছেন অভিনেতা ‘কাঞ্চন মল্লিক’ (Kanchan Mallick)। নতুন ধারাবাহিক ‘সংসারের সংকীর্তন’-এ এক ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। কৌতুকাভিনেতা হিসেবে দর্শকদের কাছে পরিচিত হলেও এবার তিনি মজার মোড়কে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। ধারাবাহিকে তাঁর উপস্থিতি ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। টেলিভিশনে তাঁর প্রত্যাবর্তন নিয়ে অনুরাগীদের মধ্যেও যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে। এরই মধ্যে এবার ব্যক্তিগত জীবনের এক ছোট্ট মুহূর্ত ঘিরে নতুন করে আলোচনায় উঠে এলেন কাঞ্চন এবং তাঁর স্ত্রী ‘শ্রীময়ী চট্টরাজ’ (Sreemoyee Chattoraj)

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন শ্রীময়ী। সেই ভিডিওতে দেখা যায়, ছোট্ট কৃষভি বাবার কোলে চেপে টেলিভিশনে মন দিয়ে ধারাবাহিক দেখছে। আর সেই ধারাবাহিকেই অভিনয় করছেন কাঞ্চন মল্লিক। ভিডিওর মাঝেই শ্রীময়ী মেয়েকে প্রশ্ন করেন, টিভিতে যাকে দেখা যাচ্ছে সেটা কে? সেই প্রশ্নের উত্তরে কৃষভি এক মুহূর্ত দেরি না করে বলে ওঠে, “দাদু!” মেয়ের সেই উত্তর শুনে শ্রীময়ী সঙ্গে সঙ্গেই তাকে শুধরে দেওয়ার চেষ্টা করেন এবং জোর দিয়ে বলেন, ওটা ‘বাবা’। কিন্তু ততক্ষণে ভিডিওর সেই মুহূর্তই আলাদা করে নজর কেড়ে নিয়েছে দর্শকদের।

আরও পড়ুন: “ওকে খু’ন করে ধানক্ষেতে ফেলে দিয়ে গেল…এক মাসেও খোঁজ মেলেনি” গায়ে কাঁটা দেওয়ার মতো অভিজ্ঞতা ভাগ করলেন রজত গাঙ্গুলী! ধর্ষ’ণকে শুধু যৌ’নবিকার বলতে নারাজ অভিনেতা, নিজের চোখে দেখা কোন অ’ন্ধকার বাস্তবতার দিকে ইঙ্গিত করলেন তিনি?

ভিডিওটি পোস্ট করার সময় শ্রীময়ী একটি মজার ক্যাপশনও লেখেন। তিনি লিখেছিলেন, “আবার কোলে চড়ে বাবার সিরিয়াল দেখে গুরগুরি হাসছে!” সাধারণ পারিবারিক মুহূর্তের এই ভিডিও খুব অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক মাধ্যমের পাতায়। অনেকেই ভিডিওটি দেখে মজা পেয়েছেন, আবার অনেকেই নিজেদের মতো করে মন্তব্যও করেছেন। বিশেষ করে কৃষভির সরল উত্তরকে কেন্দ্র করেই শুরু হয়েছে নানান আলোচনা। ফলে ভিডিওটি শুধুমাত্র একটি পারিবারিক স্মৃতি হয়ে থাকেনি, বরং নেটিজেনদের মধ্যে আলাদা কৌতূহলও তৈরি করেছে।

কমেন্ট বক্সে একের পর এক মন্তব্য নজর কেড়েছে। একজন লিখেছেন, “শিশু তো ভগবানের রূপ, ওরা ঠিক কথাই বলে! ভুল কিছু তো বলেনি, কাঞ্চন তো দাদুই!” অন্য একজনের মন্তব্য, “দাদুর কোলে চেপে দাদুকে দেখছে, ভুল তো আপনিই বলছেন!” আবার আরেকজন ব্যঙ্গ করে লিখেছেন, “এইটুকু বাচ্চা যেটা বুঝে গেল, আপনি পারলেন না!” এই ধরনের মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই সেই মন্তব্যে প্রতিক্রিয়াও জানান। ফলে ভিডিওটির চেয়ে কমেন্ট সেকশনের আলোচনা আরও বেশি নজর কাড়তে শুরু করে।

উল্লেখ্য, কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের সম্পর্ক ও সংসার নিয়ে বিতর্ক আর সমালোচনা আজকের নয়। তাঁদের কন্যা কৃষভিকে নিয়েই মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনা দেখা যায়। তবে এবার একেবারে সাধারণ একটি পারিবারিক ভিডিও থেকেই নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তাঁদের পরিবার। কৃষভির নিষ্পাপ উত্তর, শ্রীময়ীর প্রতিক্রিয়া এবং নেটিজেনদের মন্তব্য মিলিয়ে ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল। সব মিলিয়ে ধারাবাহিকে কামব্যাকের পাশাপাশি ব্যক্তিগত জীবনের এই ছোট্ট ঘটনাও আবার আলোচনায় এনে দিয়েছে কাঞ্চন ও শ্রীময়ীকে।

You cannot copy content of this page