ঠোঁটকা’টা স্বস্তিকা! ‘পৃথিবীর বাকি সবাই ভার্জিন, শুধু আমার মেয়েই…?’ নিজ কন্যা অন্বেষার প্রেম, বিয়ে নিয়ে চাঁচাছোলা মন্তব্য নায়িকার

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বরাবরই নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করার জন্য পরিচিত। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে মেয়ে অন্বেষার সম্পর্ক, বিয়ে এবং ভবিষ্যৎ নিয়েও তিনি কখনও রাখঢাক করেন না। সম্প্রতি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঞ্চালিত একটি পডকাস্টে উপস্থিত হয়ে মেয়েকে নিয়ে নেটমাধ্যমে চলা নানা আলোচনা প্রসঙ্গে মুখ খুলেছেন স্বস্তিকা। অন্বেষার বিদেশি প্রেমিক, তাঁর সঙ্গে সম্পর্ক এবং ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা নিয়েও বেশ কিছু কথা জানিয়েছেন অভিনেত্রী।

অন্বেষা বর্তমানে লন্ডনে চাকরি করছেন। মেয়ের সঙ্গে তাঁর বিদেশি পার্টনার ডানের সম্পর্ক নিয়েও স্বস্তিকা যথেষ্ট স্বচ্ছন্দ। বরং মেয়ে একা বিদেশে না থেকে তাঁর পাশে একজন সঙ্গী পেয়েছেন, এটাকেই স্বস্তির বিষয় বলে মনে করেন তিনি। স্বস্তিকা জানান, অন্বেষা এবং ডান বিয়ে করতে চান, ভবিষ্যতে সন্তান নেওয়ার কথাও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। তবে বিয়ের আগে অন্বেষা নিজের পিএইচডি শেষ করতে চান। মেয়ের সম্পর্ককে ঘিরে তাঁর কোনও আপত্তি নেই বলেও স্পষ্ট করেছেন অভিনেত্রী।

নিজের দাম্পত্য জীবন সুখের না হলেও বিয়ে নিয়ে অন্বেষার সিদ্ধান্তের ক্ষেত্রে কোনও নেতিবাচক ধারণা পোষণ করেন না স্বস্তিকা। তবে মেয়ের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে কিছু সংবাদমাধ্যম ও নেটিজেনের অতিরিক্ত আগ্রহে তিনি বিরক্ত। তাঁর প্রশ্ন, অন্বেষা প্রেম করছে বলেই সেটিকে এত বড় করে দেখানো হচ্ছে কেন? লন্ডনে থাকা অন্য তরুণ তরুণীরা কি সবাই বিয়ে করে বা সবাই নিজেদের সম্পর্ক নিয়ে একইভাবে জীবন কাটায়? মেয়ের পড়াশোনা, চাকরি কিংবা অন্যান্য কাজের বদলে শুধু তাঁর প্রেমের বিষয়টি আলোচনার কেন্দ্রে আসায় আপত্তি জানিয়েছেন অভিনেত্রী।

মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে সমাজের অযাচিত কৌতূহল নিয়েও সরব হয়েছেন স্বস্তিকা। তাঁর মতে, অন্বেষা এখন প্রাপ্তবয়স্ক এবং নিজের জীবনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট পরিণত। সে কার সঙ্গে সম্পর্কে থাকবে, কাকে বিয়ে করবে কিংবা আদৌ কখন বিয়ে করবে, সেই সিদ্ধান্ত একান্তই তার নিজের। একজন মা হিসেবে তিনি মেয়ের পাশে থাকবেন, কিন্তু তাঁর হয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন মনে করেন না। নেটমাধ্যমের মন্তব্য বা মানুষের অযাচিত প্রশ্নকেও তাই গুরুত্ব দিতে চান না স্বস্তিকা।

আরও পড়ুনঃ ‘শারদোৎসব’ নয়, বলতে হবে ‘দুর্গাপুজো’! “‘শারদোৎসব’ বললে যদি ধর্মীয় পরিচয় মুছে যায়, তাহলে রবীন্দ্রনাথের বইয়ের নামও বদলাতে হবে?” ভালো তৃণমূল ও খারাপ তৃণমূলের মতোই ব্যাপারটা? শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর ঋদ্ধির কটা’ক্ষে তুঙ্গে বিতর্ক!

উক্ত পডকাস্টে স্বস্তিকার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মেয়ের প্রেম এবং বিয়ে নিয়ে অভিনেত্রীর খোলামেলা মন্তব্য নজর কেড়েছে নেটিজেনদের। বরাবরের মতো এবারও নিজের বক্তব্যে কোনও রাখঢাক রাখেননি তিনি। অন্বেষার ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি হওয়া নানা মন্তব্যের জবাব দিতে গিয়ে স্বস্তিকা মূলত জানিয়েছেন, মেয়ের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর মেয়েরই। তাঁর এই বক্তব্য নিয়েই এখন নেটপাড়ায় চলছে চর্চা।

You cannot copy content of this page