‘বিগ বস বাংলা’র ঘরে একের পর এক নতুন ঘটনা নিয়ে উত্তেজনা বাড়ছে প্রতিদিনই, বদলাচ্ছে প্রতিযোগীদের সম্পর্ক এবং খেলার সমীকরণ। গত সপ্তাহে ক্যাপ্টেন্সি টাস্কে সৃজলার চোট পাওয়ার ঘটনায় নন্দিনীকে ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। নেটমাধ্যমে নন্দিনীকে শো থেকে বাদ দেওয়ার দাবিও জোরালো হয়েছে। অন্যদিকে রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্কের নতুন সমীকরণ নিয়েও চলছে আলোচনা। এর মধ্যেই সপ্তাহান্তের পর্বে নতুন চমক হিসেবে বিগ বসের ঘরে নতুন প্রতিযোগী হয়ে ঢুকেছেন অনুষ্কা ঘোষ। প্রতি শনি ও রবিবার ‘দাদার দরবার’ পর্বে দর্শকদের জন্য কোনও না কোনও চমক থাকে। তবে এবার সেই বিশেষ চমক হিসেবেই অনুষ্কা ঘোষ এন্ট্রি নিয়েই চর্চায় রয়েছেন। তবে, তাঁর পরিচয় কী? কেনই বা এত জনপ্রিয়তা? অতীতে কী কী এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি?
ফ্যাশন এবং মডেলিং দুনিয়ায় পরিচিত মুখ অনুষ্কা ‘স্প্লিটসভিলা’রও জনপ্রিয় প্রতিযোগী ছিলেন। ২০২৫ সালে তিনি ‘মিস ওড়িশা’ খেতাবও পেয়েছেন। ফলে রিয়্যালিটি শোয়ের দুনিয়ায় তাঁর অভিজ্ঞতাও রয়েছে। বিগ বসের মতো একটি শোতে তাঁর প্রবেশ ঘিরে ইতিমধ্যেই যেমন অনুরাগীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে ঠিক তেমনই ঘরের আবহাওয়া পুরোপুরি বদলে দিয়েছেন তিনি! শুরুতেই এমন লঙ্কাকান্ড ঘটিয়েছেন যে ঘুম উড়েছে সকলের, এরপরেই রাজবীর আর নন্দিনীর সর্ম্পকে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর চেষ্টা, সবই বেশ আলোচনায় নিয়ে এসেছে তাঁকে। তবে যারা চেনেন অনুষ্কাকে, তারা বলছেন এটা তো সবে ট্রেলার!
অনুষ্কা ঘোষকে গ্ল্যামার দুনিয়ার পরিচিত মুখ, ফ্যাশন এবং মডেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করার পাশাপাশি তিনি নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। তিনি স্পষ্টভাষী হিসেবেও অনেকের প্রিয়। রিয়্যালিটি শোয়ে যাওয়ার আগে নিজের খেলার কৌশল নিয়ে তিনি যথেষ্ট সচেতন বলেও জানিয়েছিলেন এবং প্রতিটি প্রতিযোগীর বিষয়ে সবিস্তারে জেনেই এসেছেন। কলকাতার আশুতোষ কলেজের ফার্স্টক্লাস প্রাক্তন ছাত্রী অনুষ্কা খুব অল্প বয়সেই হিন্দি বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করেছেন। সেই সঙ্গে ভরতনাট্যম নৃত্যশিল্পী তিনি, এছাড়াও খেলাধুলা নিয়েও জাতীয়স্ত্বরে বেশ নাম রয়েছে তার।
স্প্লিটসভিলা যারা দেখেছেন তাঁরা জানেন, সম্পর্ক ভাঙা ও গড়া নিয়েই এই খেলা। যদিও সব খেলারই একটা নিয়ম থাকে আর সেই নিয়মের মধ্যেই থাকতে পছন্দ করেন অনুষ্কা। যখনই কেউ সেই নিয়ম ভঙ্গ করে খেলায় এগোতে চেষ্টা করেছেন তাকে শুধরে দিয়েছেন প্রয়োজনে সমালোচনাও করেছেন তিনি। সৎ থাকতে পছন্দ করেন তবে কূটনৈতিক বুদ্ধিতে নিঃসন্দেহে বর্তমান বিগবস প্রতিযোগীদের থেকে অনেক এগিয়ে তিনি। প্রসঙ্গত, এর আগে ‘রোডিজ’ খ্যাত রাজবীর দে ঘরে প্রবেশ করার পর থেকেই পরিস্থিতিতে বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে।
রাজবীরকে ঘিরে ঘরের ভিতরে সম্পর্ক, মতবিরোধ এবং নানান আলোচনাও তৈরি হয়েছে। অন্যদিকে সৃজলার চোটের ঘটনা নিয়েও প্রতিযোগীদের মধ্যে টানাপোড়েন রয়েছে। নন্দিনীকে ঘিরে নেটমাধ্যমে তৈরি হয়েছে আলাদা আলোচনা। এই পরিস্থিতির মধ্যেই অনুষ্কার মতো নতুন মুখের প্রবেশ নিয়ে কৌতূহল আরও বেড়েছে। ইতিমধ্যে চারজন প্রতিযোগী শো থেকে বিদায় নিয়েছেন। এই সপ্তাহে নমিনেশনে রয়েছেন রাজবীর, নন্দিনী, নিরঞ্জন, ভরত কল এবং দুর্নিবার। ২৪ ঘন্টার এই রিয়ালিটি শো বিগ বসে অনুষ্কা কীভাবে নিজেকে তুলে ধরেন, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তাঁর ব্যক্তিত্ব এবং সরাসরি কথা বলার ধরন ঘরের অন্য প্রতিযোগীদের সঙ্গে কী ধরনের সমীকরণ তৈরি করবে, সেটিও গুরুত্বপূর্ণ। বিশেষ করে বর্তমানে ঘরের ভিতরে যখন একাধিক সম্পর্ক এবং বিতর্ক নিয়ে আলোচনা চলছে, তখন নতুন সদস্যের ভূমিকা নজরে থাকবে। তবে অনুষ্কার আগমন ঘরের খেলায় ঠিক কী পরিবর্তন আনে, তার উত্তর মিলবে পরবর্তী পর্বগুলিতেই।
আরও পড়ুনঃ “একবার দেখলেই রাহুল আর ভুলত না, আমি কিন্তু তেমন নই” প্রয়াত স্বামীর স্মৃতি আঁকড়ে কঠিন সিদ্ধান্ত প্রিয়াঙ্কার! ছেলের হাত ধরেও নয়, অরুণোদয়ের শখের ‘সহজ কথা’র পাকাপাকিভাবে সমাপ্তি ঘোষণা অভিনেত্রীর! জানালেন, কেন ভবিষ্যতে এগোবেন না সকলের প্রিয় অনুষ্ঠান?
বিগ বসের দর্শকদের কাছে তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, অনুষ্কা ঘোষ ঘরে ঢুকে নিজের জায়গা কীভাবে তৈরি করবেন। তিনি কি শুরু থেকেই অন্য প্রতিযোগীদের সঙ্গে সরাসরি টক্করে যাবেন, নাকি ধীরে ধীরে নিজের কৌশল তৈরি করবেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁর আগমনে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। অন্যদিকে ঘরের পুরনো সমীকরণগুলির উপর তাঁর প্রবেশের কী প্রভাব পড়ে, সেদিকেও নজর থাকবে। এর আগে রাজবীরের প্রবেশের পর ঘরের পরিস্থিতিতে পরিবর্তন দেখা গিয়েছিল। এবার অনুষ্কার উপস্থিতিতে সেই পরিবর্তনের ধারা আরও এগোয় কি না, সেটাই দেখার। তাই দর্শকদের নজর থাকছে পরবর্তী পর্বের দিকে।






