স্টার জলসা রেখে জনপ্রিয় ধারাবাহিকের নাম ‘গুড্ডি’। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি এবং অভিনেতা রনজয় বিষ্নুকে। সন্ধ্যে সাড়ে পাঁচটার স্লটে স্টার জলসায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিকটি।
একটি শুরু হয়েছিল একজন আইপিএস অফিসার এবং একটি মেয়ে যে আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখে এই দুজনকে নিয়ে। ঘটনাচক্রে তাদের বিয়ে হয়ে যায়। পরবর্তীতে তারা একে অপরের সঙ্গে সংসার করতে চায় না।
তাই তাদের ডিভোর্স হয়ে যায় এবং অনুজ অর্থাৎ ধারাবাহিকের নায়ক শিরিন কে বিয়ে করে। কিন্তু তার সাথে সংসার করতে পারে না কারণ সে গুড্ডিকে ভালোবেসে ফেলে। আর সে বারবার গুড্ডির সাথে দেখা করতে যায়।
আর তার ফলেই শিরিনের সঙ্গে তার সাংসারিক জীবনে সমস্যা দেখা দিতে শুরু করে। এরই মধ্যে একদিন গুড্ডির হোস্টেলে গিয়ে রাত কাটিয়ে আসে। তার পরেই আরো সমস্যা শুরু হয়। অনুজ চায় গুড্ডির সঙ্গে আবার এ সংসার করতে কিন্তু গুড্ডি তাতে আপত্তি জানায়।

সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে গুড্ডি অনুজকে তার সমস্ত জিনিস ফেরত দিয়ে ফিরে যেতে চায়। তখন অনুজ তাকে আটকায়। এবার সোশ্যাল মিডিয়া য় খবর প্রকাশ্যে আসছে যে ধারাবাহিকের বেশ কিছু বছর পিছিয়ে যাবে।
এবং দেখানো হবে যে গুড্ডির একটি মেয়ে হয়েছে। এবং সে তাকে আস্তে আস্তে বড় করছে। তারপরে একদিন গুড্ডি আর অনুজের দেখা হয়। আর অনুজ জানতে পারে যে তার এবং গুদ্দির একটি মেয়ে হয়েছে। তবে এই গল্পের কথা কতটি সত্য তা জানা নেই। এক ফ্যান পেজের মাধ্যমেই এই গল্পের কথা প্রকাশে এসেছে। গুড্ডি প্রেমীরা এখন গল্পের প্লট এদিকে ঘুরবে বলেই মনে করছে।






“আমি তো সিঙ্গেল, আমার তো বর নেই!” অবিবাহিত হয়েও সিঁথিভরা সিঁদুর, হাতে মোটা শাঁখা-পলা! লক্ষ্মীপুজোয় প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়ের এমন সাজ ঘিরে তুমুল চর্চা, স্বামী না থাকলেও কেন বিবাহিত নারীর মতো সেজে থাকেন অভিনেত্রী? নিজেই করলেন ফাঁস, এই বিশেষ পছন্দের নেপথ্যে রয়েছে কোন কারণ?