বাংলা টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই সিরিয়ালের প্রধান ভূমিকায় থাকা পর্ণা ও তার শাশুড়ি কৃষ্ণার জুটি সিরিয়ালের জনপ্রিয়তার অন্যতম ইউএসপি। কিন্তু এই সপ্তাহের টিআরপিতে (Trp) বেঙ্গল টপার নিম ফুলের মধু চলে এসেছে তিন নম্বরে। এরপরই টনক নড়েছে কর্তৃপক্ষের। নিম ফুলের মধু সিরিয়ালের নতুন প্রোমো (Promo) সামনে এসেছে। যেখানে সৃজনের সংসার বাঁচাতে অভিমুন্যকে বিয়ে করতে রাজি হয়েছে পর্ণা।
নিম ফুলের মধু আজকের পর্ব ১লা সেপ্টেম্বর (Neem Phuler Modhu Today Episode 1st September)
এদিন ধারাবাহিক শুরুতে দেখা যায়, অভিমন্যু জানায় সৃজন দত্ত প্রচন্ড একগুয়ে ছেলে। তাকে পর্নাকে বিয়ে তাড়াতাড়ি করতে হবে। ইতিমধ্যে পর্না এসে উপস্থিত হয় এবং অভিমন্যুকে জানায় তার একটু বিশ্রামের প্রয়োজন। অভিমন্যু পর্নাকে বলে সৃজনের থেকে দূরে থাকতে। কারণ সৃজনের বিয়ে হয়ে গেছে। সে যদি তার স্ত্রীকে ঠকাতে পারে। সে ভবিষ্যতে পর্নাকেও ঠকাবে। তাই সে পর্নাকে বিয়ে করতে রাজি আছে যদি পর্না সম্মতি দেয়।

পর্নাকে কিছু ভাবার সময় দিলে পর্না না বলে চলে যায়। ততক্ষণে পূজা এসে অভিমন্যুর কাছে জানতে চায় সেটা পর্নাকে বিয়ের ফলে যদি সে আরো সমস্যায় জড়িয়ে যায় তখন কি হবে? তখন অভিমন্যু স্পষ্ট জানিয়ে দেয় আলোকপর্ণা তাকে সারাজীবন যা জ্বালিয়েছে তার শোধ এই বিয়েটার মাধ্যমেই তুলবে। এরপর পর্নাকে দেখা যায় সে জগুদার কাছে প্রার্থনা করছে। সে জগুদা দাদার কাছে কিছু ফুল নিয়ে বসে এবং তার ইশারার অপেক্ষা করতে থাকে। কিন্তু তাও ভগবানের আসল ইশারা বুঝতে পারে না পর্ণা। আর অভিমুন্যকে বিয়ে করতে রাজি হয়ে যায়।
আরো পড়ুন: আহ্লাদী সোনা! দীপা ও রূপার ছবি দেখেই রাগে ফুঁসতে শুরু করলো সোনা, মেয়েকে বাঁচাতে বড় পদক্ষেপ নিল সূর্য
এরপরেই পর্না এসে অভিমুন্যকে জানায়, সে বিয়ে করতে রাজি। খুশি হয় অভিমন্যু এবং আজকেই বিয়ের তোড়জোড় শুরু করে। তারপরেই দেখা যায় পর্নার মনটা খারাপ হয়ে গিয়েছে, সে বারবার সৃজনকে মনে করছে। অন্যদিকে অভিমন্যু বিয়ের কেনাকাটা করতে যাওয়ার সময় ভিখিরি বেশে বসে থাকা লোকটি তাদের বিয়ের খবর জেনে ইশাকে ফোন করে সমস্তটা বলে দেয়। যা শুনে খুশি হয় ইশা। কারণ পর্না নিজের ভালো কাজের শাস্তি পাবে।
কিন্তু এইসবের মাঝেও পর্নার মনে শুধু জায়গা রয়েছে সৃজনের। সৃজন ছাড়া অন্য কারো কথা ভাবতেই পারছে না আর। এরপরেই দেখা যায় সৃজন পর্নার ঘরটাকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। কারণ আজকে পর্ণা বাড়ি ফিরে আসবে। বর্ষা বলে পর্ণাকে ছাড়া সত্যিই তাদের বাড়ি ফাঁকা ফাঁকা লাগে। তাই পর্ণা ফিরে আসায় তাদের বাড়ির প্রত্যেককেই খুশি। ইতিমধ্যে কৃষ্ণা এসে জানায় পর্ণার ফিরবে না কারণ পর্ণার ফেরার হলে সে সৃজননের সঙ্গেই ফিরত। তারপরেই বর্ষা এবং সৃজন দুজন মিলে মাকে চুপ করিয়ে দেয়। সৃজন স্পষ্ট ভাবে জানিয়ে দেয় সে পর্ণাকে ভালোবাসে। সে পর্ণার সঙ্গেই থাকবে ।এবার দেখার বিষয় সৃজন কি পারবে পর্ণার এবং অভিমন্যুর বিয়ে আটকাতে।






“বাজি আমরা ফাটাব, বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়”, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই!” বাজি ফাটালে রোগ সারে, পাপিয়া অধিকারীর মন্তব্যে তোলপাড়! “শব্দবাজি পোড়ালে ঠিক কোন কোন অসুখ কমে তালিকাটা যদি দাও” বিজেপি বিধায়ক তথা অভিনেত্রীকে একহাত নিলেন শ্রীলেখা মিত্র!