আজকে সকালেই বেরিয়েছে টিআরপি রেটিং চার্ট। তাতে আমরা দেখতে পেয়েছি যে আবার গৌরী এলো হারিয়ে দিয়েছে আলতা ফড়িংকে। এর থেকেই প্রমাণ হয় যে সাধারণ মানুষ কতটা ভালোবাসে এই সিরিয়াল। গৌরী আর ঈশানের দুষ্টু মিষ্টি গল্প সাধারণ মানুষের প্রচন্ড পছন্দ হয়েছে আর সেইসঙ্গে আধ্যাত্মিক গল্প বেশ সুন্দর ভাবে দেখানো হচ্ছে এই সিরিয়ালে।শৈল মা’কে যেভাবে টক্কর দিচ্ছে গৌরী তা দেখে সাধারণ মানুষের বেশ ভালো লাগছে।
কিন্তু এর মধ্যেই সিরিয়ালে ঢুকে গেল তৃতীয় ব্যক্তি। গৌরী ঈশানের বৌভাতের দিন দেখা যাবে ঈশানের এক বান্ধবী এসে জড়িয়ে ধরবে ঈশানকে, সেই দেখে চমকে তাকাবে গৌরী। গৌরীর মুখটা দেখার মত ছিল। হিংসায় রাগে একেবারে লাল হয়ে চোখে জল চলে এসেছিল তার।
অন্যদিকে জানা যাচ্ছে যে এই বান্ধবীকে এনেছে শৈল মা। শৈল মায়ের আসল প্ল্যান হলো গৌরীকে বাড়ি থেকে হটিয়ে এই বান্ধবীকে ঈশানের বউ করে আনা। এবার এই বান্ধবীর ভূমিকায় যে অভিনয় করছে তাকে দেখে বেশ চমকে গেছেন সকলে।
কড়ি খেলার যে তন্বী সাজত সেই অভিনেত্রীই সেজেছেন ঈশানের এই বান্ধবী। এবার অনেকেই সিরিয়ালের সঙ্গে মিল পাচ্ছেন অনুরাগ এর ছোঁয়ার। সেখানেও সূর্য সেন গুপ্ত ডাক্তার আবার এখানে ঈশান ঘোষাল ডাক্তার। সেখানে মিশকা এসেছে সূর্যের বান্ধবী এবার এখানে ঈশানের বান্ধবী এসেছে। এই অনেকেই গৌরী এলো অনুরাগ এর ছোঁয়ার কপি কপি বলে চিৎকার করতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়।


কিন্তু পরবর্তী পর্বগুলোতে কী হয় সেটাই দেখার।কারণ ঈশান গৌরীকে এবার পড়াশোনা শেখাবে আবার সামনে আসছে রক্ষাকালী পুজো সেখানে কি মহাদেবের অংশ হিসেবেই ঈশান সবার সামনে আসবে? দেখা যাক কী হয়।






“তুমি ইন্ডিপেন্ডেন্ট, ছেড়ে দিতে পারবে…তোমাকে ছাড়া আমি থাকতেই পারব না!” “দু’বছরও টিকবে না তোমাদের সম্পর্ক, রোজ মনোমালিন্য হবে…আটটা লোকের কথা মনে রাখতে পারো না, প্রত্যেকদিন প্যা*নিক করো!” সৃজলাকে শনের থেকে দূরে সরাতেই তাঁর মনে বারবার সন্দেহ ঢোকাচ্ছেন জিতু? সবাইকে প্রতিপক্ষ বানিয়ে বোঝাচ্ছেন, একমাত্র তিনিই সৃজলার ভালো চান! ‘এমন বি*ষাক্ত লোকের সঙ্গে সর্ম্পকে গেলে জীবন নষ্ট’ সৃজলাকে সতর্কবাণী অনুরাগীদের!