Neem Phooler Modhu Today Episode: জি বাংলার (Zee Bangla) যে সমস্ত ধারাবাহিকগুলোর শুরুর থেকেই দর্শকদের মন জয় করে এসেছে তাদের মধ্যে অন্যতম নিম ফুলের মধু (Neem Phooler Modhu)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে এসেছে ধারাবাহিকে প্রেমী বাঙালিদের। হাসি, কান্না আর সঙ্গে একরাশ চমক নিয়ে প্রতিদিন জি বাংলার পর্দায় আসে নিম ফুলের মধু। পর্ণার তার কাটা বুদ্ধি, পর্ণার প্রতি সৃজনের ভালোবাসা, অয়ন মৌমিতার কূটকচালি সবটাই বেশ পর্দায় বেশ উপভোগ করেন দর্শকরা।
তবে বর্তমানে ধারাবাহিকে এসেছে একের পর এক টুইস্ট। স্মৃতি হারিয়ে গেছে পর্ণার, সৃজনকে মিথ্যে কেসে ফাঁসানোর জন্য ঈশাকে জব্দ করেছে পর্ণা আর সেই সুবাদেই সে পেয়ে গেছে সাংবাদিকতার চাকরি। তাছাড়াও ভূত সেজে পুঁটিকে ভয় দেখানোর কারণে সুইটিকেও রেহাই দেয়নি পর্ণা। বাইজির ভূত সেজে সুইটিকে ভীষণ ভয় দেখিয়ে সমস্ত সত্যিটা বের করেছে সে। সঙ্গে জব্দ হয়েছে মৌমিতাও।
নিম ফুলের মধু আজকের পর্ব ১৫ জুন (Neem Phooler Modhu Today Episode 15 June)
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে নতুন অফিসে গিয়েছে পর্ণা। তবে সেখানে গিয়েই পর্ণার ওপর দেখে ফিদা হয়ে গেছে চিফ এডিটর ক্যাপ্টেন অভিমন্যু। পর্ণাকে অফিসে ডেকে তার মাইনে বাড়িয়ে দেওয়ার কথাও বলেন তিনি। যদিও তাকে স্পষ্টভাবে নাকচ করে দেয় পর্ণা। কিন্তু পর্ণার এইরূপ আচরণ মনে ধরে যায় অভিমন্যুর। এরপরই সৃজনের সঙ্গে কেবিনে খেতে চলে যায় পর্ণা। ওদিকে অর্ণব আর সোহিনী সম্পর্কের কথা জানতে পেরে ব্যতিব্যস্ত হয়ে পড়ে বর্ষা।
কাকে জানাবে দিশা না পেয়ে পর্ণাকে ফোন করে সে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যায় পর্ণা অসুস্থ। সেই মুহূর্তেই ফোন কেটে দেয় বর্ষা। এরপর পর্ণা ফের ফোন করলে বর্ষা জানায় ভুল করে ফোন চলে গিয়েছিল। যদিও বর্ষার গলার আওয়াজ শুনে অস্বাভাবিক কিছু হওয়ার আঁচ পায় পর্ণা। তখনই বর্ষার জন্য খাওয়ার নিয়ে চলে আসে সোহিনী। কিন্তু সোহিনীকে স্পষ্টভাবে বর্ষা জানিয়ে দেয় সে খাবে না। বর্ষার আচরণে রেগে চলে যায় সোহিনী। সেই দেখে বর্ষাকে অপমান করে সোহিনীর মান ভাঙাতে চলে যায় অর্ণব।
আরও পড়ুনঃ দুঃসংবাদ, শেষ হচ্ছে সকলের প্রিয় অনুরাগের ছোঁয়া! কবে হতে চলেছে শেষ সম্প্রচার?
অভিমন্যুকে ঘোল খাইয়ে পর্ণাকে বাঁচাল সৃজন
এদিকে বাড়িতে ফিরে পুঁটিকে চিকেন পকোড়া দিয়ে সৃজনের সঙ্গে কথা বলতে থাকে পর্ণা। সৃজনকে সে জানায় অভিমন্যু কি করছে। সবটা শুনে সৃজন বুঝে যায় অভিমন্যু পর্ণাকে ইম্প্রেস করতে চাইছে। সৃজনকে পর্ণাকে বলে সে যা করেছে ঠিক করেছে। পরেরদিন ফের পর্ণাকে নিজের কেবিনে ডেকে লাঞ্চে যাওয়ার প্রস্তাব দেয় অভিমন্যু। কিন্তু সেই সময়ই পর্ণার খাওয়ার নিয়ে চলে আসে সৃজন। সৃজন এসেছে দেখে খুব খুশি হয় পর্ণা। সৃজন মনে মনে ভেবে নেয় অভিমন্যুকে সবটা বলতে হবে। তাহলে কি সৃজনের কথা শুনে পর্ণার পিছু নেওয়া ছেড়ে দেবে অভিমন্যু নাকি পর্ণাকে পাওয়ার জন্য নতুন ফন্দি আটবে সে? এখন সেটাই দেখার পালা।






“বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র সুন্দরী নায়িকা কৌশানি, মা দুর্গার থেকেও বেশি সুন্দরী!” বেনারসি শাড়ি, গা ভর্তি সোনার গয়নায় হবু বৌমা, প্রশংসায় খেই হারিয়ে মন্তব্য পিয়া সেনগুপ্তর! ছেলে বনি আবার ঘুরছেন আঁচল ধরে! ‘হাসবো না কাঁদবো বুঝতে পারছি না’, ‘আপনার থেকে সুন্দরী কেউ হতে পারে?’ ‘এমন শাশুড়ি আমাকেও দিও ভগবান’ নেটপাড়ায় তুমুল হাসাহাসি!