স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। বর্তমানে সেনগুপ্ত পরিবারের উপর থেকে বয়ে চলছে ঝড়। দীপা ও রূপাকে বন্যায় হারিয়ে মানসিক ভাবে জেরবার তারা। সূর্য অনবরত খুঁজে চলছে সন্তান ও স্ত্রীকে। অপরদিকে, রূপাও বাড়ি ফিরতে মরিয়া।
ধারাবাহিকের আসন্ন পর্বে থাকছে টান টান উত্তেজনা
ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে, সেনগুপ্ত বাড়িতে ফিরে আসবে রূপা। এদিন সোনা-রূপার জন্মদিন। বাবা-মাকে ছাড়া এতদিন ফান্টুস গুন্ডার বাড়িতে মোটেও খুশি ছিল না রূপা। যদিও, সকলে তাকে খুব যত্নেই রেখেছিল। বাড়িতে ঢুকে রূপা শুনতে পায় সূর্যের গলা। সে ‘হ্যাপি বার্থ ডে’ গাইছে সোনার জন্য। আদৌ সূর্যের ‘হ্যাপি বার্থ ডে’ গাওয়ার মতো মন মানসিকতা নেই।

এদিকে, সোনার ডাক্তার জানিয়েছে সোনাকে সুস্থ ও স্বাভাবিক জীবন দিতে রূপা ও দীপার সব স্মৃতি ভুলিয়ে একটা নতুন শুরু করার কথা। সোনা যত হাসিখুশি ও আনন্দে থাকবে ততো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। সোনাকে সুস্থ করতেই সেনগুপ্ত বাড়ি সাজিয়ে তোলে সূর্য। কেক এনে সকলে মিলে কাটবে। কিন্তু সোনা এখনও ট্রমা থেকে বেরোতে পারেনি। তাই কেক নিয়ে ছুঁড়ে ফেলে দেয় সে।
অপরদিকে, রূপা দাঁড়িয়ে দেখে সেই শুধু বাবাকে ছাড়া কষ্ট পেয়ে চলেছিল। এদিকে তার বাবা দিব্যি রয়েছে। বোনের জন্মদিন পালন করছে। সূর্যের ব্যবহারে ফের কষ্ট পায় রূপা। সে সিদ্ধান্ত নেয় সে আর কোনও দিনও বাবার কাছে ফিরে আসবে না।
আরও পড়ুন: দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার দীপার কানের দুল ও রূপার জুতো, তাদের মৃত বলে ঘোষণা করল পুলিশ
তবে কি এরপর থেকেই শুরু হবে সূর্য-রূপার মধ্যেকার দূরত্ব? সন্তান বাবাকে ভুল বুঝবে? রূপা কি সোনাকেই নিজের বর্তমান অবস্থার জন্য দায়ী করবে? তারপরই আসবে গল্পের লিপ? গল্প এগিয়ে যাবে বেশ কয়েক বছর? এবার বড় হয়ে যাবে সোনা-রূপা? উত্তর মিলবে আসন্ন পর্বে।






“হ্যাঁ গো বোনু, তোমার আর তোমার ‘বান্ধবী’র ভ্লগ…” অনন্যার ‘জোকার’ মন্তব্যের পর, হবু বর সুকান্তকে খোঁচা মে’রে স্যান্ডির সপাটে জবাব!