“অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে, গাড়িতে ঘু’মের ওষু’ধ আছে, একেবারে ম’রে যাই…” প্রবাহের ‘হয় জীবন শেষ করে দেবে, নয় পলিটিক্যাল কানেকশন ব্যবহার করবে’ মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পাল্টা চাঞ্চল্যকর ভিডিও পোস্ট দেবলীনা নন্দীর! নতুন বিতর্কে সরগরম নেটপাড়া!

চলতি বছরের শুরুতেই জনপ্রিয় নেটপ্রভাবী তথা গায়িকা ‘দেবলীনা নন্দী’র (Debolina Nandy) ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। একটি গানের অনুষ্ঠান থেকে ফেরার পথে তিনি ঘুমের ওষুধ খেয়ে আ’ত্মহ’ত্যার চেষ্টা করেছিলেন তিনি ৩ জানুয়ারি। এরপর একাধিক সাক্ষাৎকারে স্বামী ‘প্রবাহ নন্দী’র (Prabaha Nandy) সঙ্গে দাম্পত্য জীবনের নানান সমস্যার কথা তুলে ধরেন দেবলীনা। পেশায় পাইলট প্রবাহ এবং দেবলীনার সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে বহুদিন ধরে চর্চা আজকের নয়। তবে এই ঘটনার পর দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ নীরব ছিলেন প্রবাহ। সংবাদ মাধ্যমের একাধিক প্রশ্ন এড়িয়ে গেলেও অবশেষে প্রায় ছয় মাস পর প্রথমবার নিজের বক্তব্য প্রকাশ্যে আনেন তিনি। সেই সাক্ষাৎকার ঘিরেই নতুন করে আলোচনায় উঠে এসেছে তাঁদের সম্পর্কের টানাপোড়েন।

সাক্ষাৎকারে প্রবাহ নন্দী দাবি করেন, “দেবলীনা কিন্তু এমনিতে খুব শর্ট টেম্পারড। ও আমাকে চড় মেরেছে, আবার পা ধরে ক্ষমাও চেয়েছে। এফআইআর-এ ও লিখেছে যে, আমি ওঁকে শারীরিকভাবে নি’র্যাতন করেছি। আমরা যখন বেড়াতে গিয়েছি, তখনও আমাদের মধ্যে কথা কাটাকাটি হতো। ও চাইত, আমি ওঁর সব কথায় ‘হ্যাঁ’ বলব।” তিনি আরও বলেন, “ও মদ খেয়ে আমাকেও বলেছে যে, ঘুমের ওষুধ খেয়ে মরতে চাই।” প্রবাহের দাবি অনুযায়ী, সম্পর্কের মধ্যে বহুবার এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে মানসিক চাপ বেড়েছে। পাশাপাশি তিনি বলেন, “যাই হোক, ও বলে আমি সমাজ মাধ্যমে গিয়ে বলব। ওটা কি কোনও আদালত? দেবলীনা বলে, হয় সমাজ মাধ্যমে পোস্ট করবে, নয় জীবন শেষ করে দেবে।

বা পলিটিকাল কানেকশন ব্যবহার করবে। এই ঘটনার পর আমার পরিবার খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে।” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিষয়টি আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। প্রবাহের সাক্ষাৎকার সামনে আসার কিছুক্ষণের মধ্যেই সমাজ মাধ্যমে প্রতিক্রিয়া জানান দেবলীনা। প্রথম পোস্টে তিনি লেখেন, “দুনিয়ার সবার কাছে তুমি ভালো হতে পারবেনা, তাই সেই চেষ্টা না করে নিজের কাছে ভালো থাকা দরকার যাতে আয়নার দিকে তাকালে নিজেকে দেখে নিজের লজ্জা না লাগে,দিন শেষে শান্তি তে চোখের দুটো পাতা বন্ধ করতে পারো, এত দিন যা করেছি সবাই কে ভালো রাখার জন্য করেছি যাদের কাছে আমার ভালো থাকা না থাকা তার কোনও গুরুত্ব নেই।

তাই আমি জানি আমি কি বা কেমন, আমি এখন শুধু ভগবানের শাস্তির অপেক্ষায় থাকব,ভগবানের লাঠির ঘা ঠিক সময় মতো পড়বে তারই অপেক্ষায় বসে থাকব।” এই পোস্ট ঘিরে মুহূর্তের মধ্যেই নানান জল্পনা শুরু হয়। অনেকে মনে করেন, প্রবাহের বক্তব্যেরই জবাব দিয়েছেন গায়িকা। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি। এর কিছুক্ষণ পরেই আরও একটি পোস্ট করেন দেবলীনা। সেখানে তিনি লেখেন, “কিছু দিন পরে একটা ভিডিও আর অডিও পাবলিশ করব,একটা প্রমাণ স্বরূপ, তাতে অনেকের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে।” এই পোস্টের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর একটি ভিডিওও শেয়ার করা হয়, যেখানে দেবলীনা নন্দীকে বলতে শোনা যায়, “গাড়িতে ঘুমের ওষুধ আছে, আমাকে এনে দে, রোজ-রোজ মরার চেয়ে একেবারে মরে যাই…।”

আরও পড়ুনঃ “এই সিদ্ধান্তের মাধ্যমে কোয়েল প্রমাণ করল…”, শপথের সময় বলেছিলেন ‘দেশসেবা’, দু’মাস কাটতেই ইস্তফা! রাজনীতিতে এসেই টলি কুইনের ‘ইউ-টার্ন’ নিয়ে বি’স্ফোরক রুদ্রনীল ঘোষ! কী বললেন তিনি?

ভিডিওতে আরও দেখা যায়, তাঁর পরিচিত এক মহিলা তাঁকে বোঝানোর চেষ্টা করছেন এবং এমন সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ করছেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়। যদিও কিছু সময় পর সেই ভিডিওটি সমাজ মাধ্যম থেকে সরিয়ে দেন দেবলীনা। তবে ততক্ষণে তা নিয়ে নানান মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। অনেকের মতে, ভিডিওটি থেকে বোঝা যায় যে চলতি বছরের ঘটনার আগেও তিনি জীবন শেষ করে দেওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। অন্যদিকে প্রবাহের সাক্ষাৎকার এবং দেবলীনার ধারাবাহিক পোস্ট এই বিতর্ককে আরও সামনে নিয়ে এসেছে। বিচ্ছেদ, অভিযোগ এবং পাল্টা অভিযোগের এই পর্বে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দেবলীনা নন্দী ও প্রবাহ নন্দীর সম্পর্ক।

You cannot copy content of this page