বর্ষীয়ান পরিচালক রাজা সেন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তবে গত কয়েকদিনে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হন পরিচালক। এরপরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে জানা গিয়েছে। রাজা সেনের বর্তমান শারীরিক অবস্থা জানতে তাঁর স্ত্রী অভিনেত্রী পাপিয়া সেনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের মতে পরিচালকের ফুসফুসে গুরুতর সমস্যা তৈরি হয়েছে এবং এই মুহূর্তে তিনি ভেন্টিলেশনে রয়েছেন।
পাপিয়া সেন জানান, গত কয়েকদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন রাজা সেন। এরপর চিকিৎসকেরা তাঁর শারীরিক পরিস্থিতি পরীক্ষা করে লাং ফেলিয়রের কথা জানিয়েছেন। বর্তমানে হাসপাতালে ভেন্টিলেশনে রেখে তাঁর চিকিৎসা চলছে। চলতি বছরেও শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পরিচালককে। সেই সময় তাঁর অস্ত্রোপচারও করা হয়। তবে তাঁর বর্তমান অসুস্থতার পিছনে রয়েছে দীর্ঘদিনের শারীরিক জটিলতার ইতিহাস। প্রায় দশ বছর আগে ‘মায়া মৃদঙ্গ’ ছবির শুটিংয়ের সময় আচমকাই সেট থেকে পড়ে গিয়েছিলেন রাজা সেন।
সেই দুর্ঘটনায় কোমরে গুরুতর চোট পেয়েছিলেন পরিচালক। প্রথমদিকে সেই চোটকে খুব একটা গুরুত্ব দেননি তিনি। কিন্তু পরবর্তীকালে সেই অবহেলার প্রভাব তাঁর শরীরে আরও স্পষ্ট হয়ে ওঠে। গত ছয় থেকে সাত বছর ধরে হাঁটাচলায় সমস্যা তৈরি হয়েছিল তাঁর। ধীরে ধীরে শারীরিক অসুবিধা আরও বাড়তে থাকে। চলতি বছরের শুরুতে হঠাৎ তাঁর শরীরের নীচের অংশ অবশ হয়ে যায়। এরপর চিকিৎসকদের পরামর্শ নেওয়া হলে পরীক্ষায় ধরা পড়ে গুরুতর স্নায়ুর সমস্যা।
ততদিনে চিকিৎসার ক্ষেত্রে বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছিল বলে জানা যায়। এরপর চিকিৎসকদের পরামর্শে ফেব্রুয়ারি মাসে তাঁর অস্ত্রোপচার করা হয়। কোমর এবং শিরদাঁড়ার মধ্যভাগে অস্ত্রোপচার হয়েছিল পরিচালকের। অস্ত্রোপচারের পরেও অবশ্য দীর্ঘদিন ধরে তাঁকে নানা শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করতে হয়েছে। এরই মধ্যে চলতি সময়ে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাঁর শারীরিক অবস্থা আরও সংকটজনক হয়ে ওঠে। চিকিৎসকেরা লাং ফেলিয়রের কথা জানান এবং বর্তমানে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চলছে। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পরিবার এবং অনুরাগীরা।
আরও পড়ুনঃ “নেতাজি ভারতমায়ের শ্রেষ্ঠ সন্তান…নেতারা থাকেন গদিতে, নেতাজি থাকেন হৃদয়ে!” নেতাজি সুভাষচন্দ্র বসুর অসম্মানে ক্ষু’ব্ধ টোটা রায় চৌধুরী ! অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্যের সপাটে জবাব, ইতিহাসের প্রসঙ্গ টেনে স্বাধীনতা দিবসেই কীভাবে আয়না দেখালেন অভিনেতা?
প্রসঙ্গত, রাজা সেনের অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিধায়ক তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী। গত শুক্রবার তিনি এসএসকেএম হাসপাতালে গিয়ে বর্ষীয়ান পরিচালকের সঙ্গে দেখা করেন। দীর্ঘদিনের শারীরিক সমস্যার পর বর্তমানে রাজা সেনের শারীরিক পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। একসময় শুটিংয়ের সেটে পাওয়া চোট থেকেই তাঁর দীর্ঘ শারীরিক সমস্যার সূত্রপাত হয়েছিল। তারপর হাঁটাচলার সমস্যা, স্নায়ুর জটিলতা এবং অস্ত্রোপচারের মতো একাধিক ধাপ পেরিয়েছেন তিনি। এখন নিউমোনিয়ার পর লাং ফেলিয়রের কারণে ভেন্টিলেশনে রয়েছেন পরিচালক। পরিবারের পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতার প্রার্থনা করছেন বাংলা বিনোদন জগতের মানুষ এবং অনুরাগীরা।






“বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র সুন্দরী নায়িকা কৌশানি, মা দুর্গার থেকেও বেশি সুন্দরী!” বেনারসি শাড়ি, গা ভর্তি সোনার গয়নায় হবু বৌমা, প্রশংসায় খেই হারিয়ে মন্তব্য পিয়া সেনগুপ্তর! ছেলে বনি আবার ঘুরছেন আঁচল ধরে! ‘হাসবো না কাঁদবো বুঝতে পারছি না’, ‘আপনার থেকে সুন্দরী কেউ হতে পারে?’ ‘এমন শাশুড়ি আমাকেও দিও ভগবান’ নেটপাড়ায় তুমুল হাসাহাসি!