রানী মুখার্জীকে আবার দেখা যাবে ছবির পর্দায়। বান্টি অর বাবলি ২ সিনেমার মধ্যে দিয়ে কামব্যাক করছেন রানী মুখার্জী। এই ছবির জন্য বিভিন্ন জায়গায় গিয়ে প্রমোশন করতে দেখা যাচ্ছে রানী মুখার্জীকে। আগামী শুক্রবার মুক্তি পাবে ছবিটি।
সেই উপলক্ষ্যে সম্প্রতি কপিল শর্মার শোতে এসেছিলেন রানী মুখার্জী। সেই শোতে এসে তো ছবি প্রচার করার বদলে তিনি কেঁদেই ভাসালেন। কিন্তু হঠাৎ করে এই কান্নার কারণ কী? তাহলে কি পারিবারিক সমস্যার কারণে কান্না বের হয়ে এসেছে?
আসলে কারণ মোটেও সেটা নয়। রানী মুখার্জী আসলে কেঁদে ভাসিয়েছেন হাসতে হাসতে।ক্রুষ্ণা সেজে এসেছিলেন কভি খুশি কভি গমের বিগ বি। বিগ বি সেজে এমন এমন কথা বলেছেন ক্রুষ্ণা যে হেসে কুটিপাটি রানী। হাসতে হাসতে রানীর চোখ দিয়ে জল বেরিয়ে গেছে।
সাবা সাবা গানে ক্রুষ্ণা নাচও করেন। সিনেমাতে সেই গানে রানী মুখার্জীকেও নাচতে দেখা গেছিল। এখন ক্রুষ্ণাকে সেই গানে বিগ বি সেজে অদ্ভুত ভঙ্গিতে নাচতে দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা। সেইসঙ্গে রানী নিজেও নিজেকে আটকাতে পারেননি






“আমি তো সিঙ্গেল, আমার তো বর নেই!” অবিবাহিত হয়েও সিঁথিভরা সিঁদুর, হাতে মোটা শাঁখা-পলা! লক্ষ্মীপুজোয় প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়ের এমন সাজ ঘিরে তুমুল চর্চা, স্বামী না থাকলেও কেন বিবাহিত নারীর মতো সেজে থাকেন অভিনেত্রী? নিজেই করলেন ফাঁস, এই বিশেষ পছন্দের নেপথ্যে রয়েছে কোন কারণ?