‘২০১৯ সালে যে স্বপ্ন থেমে গিয়েছিল…’ জন্ম দিতে গিয়ে মৃ’ত্যু হয় প্রথম সন্তানের, এরপর দীর্ঘ ৭ বছরের অপেক্ষা! একাধিক দাম্পত্য বিত’র্ক পেরিয়ে অবশেষে মা হলেন সুস্মিতা রায়! অভিনেত্রীর কোলে এলো ছেলে না মেয়ে?

অভিনেত্রী ও উদ্যোক্তা সুস্মিতা রায়ের (Susmita Roy) জীবনে এল এক বিশেষ সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন তিনি। চলতি বছরের শুরুতে নিজের ব্যবসায়িক সঙ্গী শুভাশিস দে-র সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সুস্মিতা। সেই সময় তাঁদের সম্পর্ক নিয়ে নানা সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হলেও সেসবকে গুরুত্ব না দিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন এই অভিনেত্রী। সেই স্বপ্নেরই সবচেয়ে বড় পূর্ণতা এল এবার। সমাজমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করে নিজেই জানালেন, তাঁদের পরিবারে এসেছে নতুন সদস্য।

সন্তানের জন্মের খবর জানিয়ে সুস্মিতা হাসপাতালের একটি ছবি ভাগ করে নিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। তাঁর হাত রাখা রয়েছে স্বামী শুভাশিস দে-র হাতের উপর, আর সেই দু’জনের হাতের উপর রয়েছে তাঁদের সদ্যোজাত সন্তানের ছোট্ট হাত। এই ছবির সঙ্গে অভিনেত্রী লিখেছেন, “মা হলাম। ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্নটা থেমে গিয়েছিল, আজ যেন তারই নতুন করে শুরু। দীর্ঘ সাত বছরের অপেক্ষা, লড়াই, অগণিত কষ্ট আর না পাওয়ার যন্ত্রণার পর আজ আমি মাতৃত্বের স্বাদ পেলাম।” তিনি আরও জানান, এই লড়াই কোনও শারীরিক সমস্যার বিরুদ্ধে ছিল না, বরং সময়, পরিস্থিতি এবং নানা অদৃশ্য বাধার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের ফল।

পোস্টে সুস্মিতা আরও জানিয়েছেন, প্রথম সন্তানকে হারানোর যন্ত্রণা আজও তাঁর মন থেকে মুছে যায়নি। সেই কারণেই এবার পুরো পথচলাটা তিনি একেবারেই ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। তাঁর কথায়, আগেরবার সবকিছু সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন, কিন্তু এবার মনে হয়েছিল সন্তানের জন্মের দিনেই সুখবরটি জানাবেন। তিনি লেখেন, “সব শুভশক্তির আশীর্বাদে, সব কু নজর আর অভিশাপকে হারিয়ে, সন্তানের আগমনের দিনেই সবাইকে সুখবরটা জানাব।” এই কথার মধ্যেই ধরা পড়েছে দীর্ঘদিনের মানসিক লড়াই এবং নতুন জীবনের প্রতি তাঁর গভীর বিশ্বাস।

নিজের এই কঠিন সময়ে স্বামী শুভাশিস দে-র অবদানও আলাদা করে উল্লেখ করেছেন অভিনেত্রী। তিনি জানান, যখন অনেকেই বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন এবং অনেকেই চাননি তিনি মা হন, তখন শুভাশিস সবসময় তাঁর পাশে ছিলেন। সুস্মিতার ভাষায়, “যখন আমি ভেবেছিলাম হয়তো এই জীবনে আর কোনোদিন মা ডাকা সোনার সৌভাগ্য আমার হবে না, তখন ও আমার স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে আগলে রেখেছে, ভরসা দিয়েছে, লড়াই করার শক্তি দিয়েছে।” তিনি আরও লেখেন, শুভাশিসকে আলাদা করে ধন্যবাদ জানাবেন না, কারণ তিনি তাঁর জীবনসঙ্গী এবং তাঁদের সন্তানের বাবা। এই মাতৃত্বের পূর্ণতার গল্পে তাঁর ভালোবাসা এবং বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি হয়ে থাকবে।

সবশেষে সুস্মিতা সকলের কাছে তাঁদের নতুন জীবনের জন্য আশীর্বাদও চেয়েছেন। তিনি জানিয়েছেন, আজ তাঁর জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত অধ্যায় পূর্ণতা পেল। যাঁরা এতদিন শুভকামনা এবং আশীর্বাদে তাঁদের পাশে ছিলেন, তাঁদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অভিনেত্রী। তবে এত বড় সুখবর জানালেও নিজের পোস্টে কোথাও তিনি উল্লেখ করেননি তাঁদের কোল আলো করে ছেলে এসেছে, নাকি মেয়ে। যদিও সমাজমাধ্যমে অনেক অনুরাগীর অনুমান, তাঁদের কন্যাসন্তান হয়েছে। তবে সেই বিষয়ে এখনও অভিনেত্রীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

আরও পড়ুনঃ “যদি দেখি বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে, তদন্তে হস্তক্ষেপ বা অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে…” প্রাক্তন সরকারের আমলে দুর্নী’তির বিরুদ্ধে আওয়াজ তুললেও, বিজেপি আমলে বারুইপুরকাণ্ডে কেন নীরবতা? সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে কী জবাব ‘ননসেন’ শমীক অধিকারীর?

সুস্মিতার এই পোস্ট প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায় সমাজমাধ্যমে। অসংখ্য অনুরাগী এবং শুভানুধ্যায়ী নবজাতকের জন্য আশীর্বাদ জানিয়েছেন। কেউ ছোট্ট সদস্যের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন, আবার কেউ সুস্মিতা ও শুভাশিসের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। দীর্ঘ সাত বছরের অপেক্ষার পর এই সুখবর অভিনেত্রীর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। সেই কারণেই তাঁর এই আবেগঘন পোস্ট অনেকের মন ছুঁয়ে গেছে।

You cannot copy content of this page