বাংলা চলচ্চিত্র জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বুধবার দুপুরে হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন পরিচালক ‘অনীক দত্ত’ (Anik Dutta)। কিছুক্ষণের মধ্যেই খবর আসে, আর বাঁচানো যায়নি তাঁকে। এই ঘটনায় প্রথম থেকেই আত্মহত্যার আশঙ্কা তৈরি হলেও পুলিশ এখনও সেই বিষয়টি নিশ্চিত করেনি। খবর ছড়াতেই ঢাকুরিয়ার কাছে বেসরকারি হাসপাতালে ভিড় জমান টলিউডের বহু অভিনেতা, অভিনেত্রী ও পরিচালক। রাজনৈতিক মহলের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত হন। সকলের মুখেই ছিল বিস্ময় আর শোকের ছাপ। বাংলা সিনেমার এক পরিচিত মুখের এমন হঠাৎ মৃত্যুতে স্তব্ধ ইন্ডাস্ট্রি। পরিচালককে শেষবার দেখতেই হাসপাতালে আসতে থাকেন অনেকে।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শতরূপ ঘোষ। সেখানেই তিনি জানান, বুধবার অনীক দত্তর শেষকৃত্য হবে না। কারণ পরিচালকের মেয়ে বর্তমানে বিদেশে রয়েছেন। তিনি কলকাতায় পৌঁছনোর পরই দাহকার্য সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। শতরূপ বলেন, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর বা বিকেলের দিকে শেষকৃত্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন অনীক দত্তকে স্মরণ করতে গিয়ে তিনি বলেন, “অনীক দত্ত ‘অপরাজিত’ বলে একটি ছবি বানিয়েছিলেন, তিনি সত্যিই অপরাজিত ছিলেন।” তাঁর এই মন্তব্য ঘিরে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত অনেকেই। পরিচালকের কাজ ও ব্যক্তিত্বের কথা স্মরণ করেন ইন্ডাস্ট্রির সদস্যরা। দীর্ঘদিন ধরে বাংলা ছবিতে তাঁর অবদান নিয়েও আলোচনা হয় হাসপাতালে।
এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান হাওড়া শিবপুরের বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষও। তিনি জানান, বাংলার নবনির্বাচিত সরকারের তরফে নন্দনে অনীক দত্তকে শেষ শ্রদ্ধা জানানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত পুরোপুরি পরিচালকের পরিবারের সম্মতির উপর নির্ভর করছে বলেও তিনি স্পষ্ট করেন। যদি পরিবার রাজি থাকে, তাহলে নন্দনে মরদেহ রাখা হতে পারে বলে জানা গিয়েছে। রুদ্রনীলের এই প্রস্তাব সামনে আসতেই রাজনৈতিক এবং সাংস্কৃতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনীক দত্তর জনপ্রিয়তা ও বাংলা চলচ্চিত্রে তাঁর অবদানের কথা মাথায় রেখেই এই ভাবনা বলে মনে করছেন অনেকে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পরিবারের তরফে জানানো হয়নি।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অনীক দত্তর মরদেহ ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেখানেই ময়নাতদন্ত সম্পন্ন হবে। আজ অথবা আগামীকাল এই প্রক্রিয়া হতে পারে বলে খবর। আপাতত তাঁর দেহ রাখা হবে পিস ওয়ার্ল্ডে। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে তদন্তকারীরা স্পষ্ট জানিয়েছেন, এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। সেই কারণেই পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। পরিবারের সদস্য এবং আবাসনের বাসিন্দাদের সঙ্গেও কথা বলা হচ্ছে।
আরও পড়ুনঃ চিরতরে স্তব্ধ হল টলিউডের অন্যতম প্রতিবাদী কণ্ঠ! ‘ভবিষ্যতের ভূত’ ছবি দিয়ে তৃণমূলের ক্ষমতার অন্দরমহল নাড়িয়ে দিয়েছিলেন তিনি, পেয়েছিলেন হু’মকিও! নিছক দুর্ঘ’টনা নাকি আত্মহ’ত্যা পরিচালক অনীক দত্তর মৃ’ত্যুর কারণ নিয়ে দানা বাঁধছে রহস্য!
প্রসঙ্গত, গত কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন অনীক দত্ত। জানা গিয়েছে, আবাসনের নিজের ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। তাঁর হঠাৎ মৃত্যু ঘিরে তাই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। দীর্ঘ কেরিয়ারে তিনি বাংলা সিনেমাকে একাধিক স্মরণীয় ছবি উপহার দিয়েছেন। বিশেষ করে ‘অপরাজিত’ ছবির জন্য নতুন করে আলোচনায় এসেছিলেন তিনি। বুধবারের এই ঘটনার পর থেকে টলিউড মহলে শোকের আবহ তৈরি হয়েছে। একের পর এক শিল্পী, পরিচালক এবং পরিচিত ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানাচ্ছেন। তবে এখনও পর্যন্ত পরিবারের তরফে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।






‘অন্যায় দেখলে রুখে দাঁড়ায়, দরকারে গলা তোলে!’ ‘সকলে গিরগিটির মতো রং বদলে ফেলল…তোমরা কি ওঁকে ভয় পাচ্ছো?’ সামাজিক মাধ্যমে লাগাতার সমালোচনা ও কটাক্ষের মাঝেই, স্বামী ভরতের ‘বিগ বস’-এর ক্যাপ্টেন্সির প্রশংসা করেই কাদের বিঁধলেন গর্বিত স্ত্রী জয়শ্রী?