টলিপাড়ায় দুঃসংবাদ! আশঙ্কাজনক অবস্থায় ভেন্টিলেশনে বর্ষীয়ান পরিচালক রাজা সেন! হাসপাতাল থেকে এল উদ্বে’গজনক খবর! দেখতে ছুটলেন বিধায়ক পাপিয়া অধিকারী!

গুরুতর অসুস্থ পরিচালক রাজা সেন। শুক্রবার সকালে পর পর দু’বার হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান পরিচালক। এরপরই তড়িঘড়ি তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। টলিপাড়ায় তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ তৈরি হয়েছে। খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান বিধায়ক তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী। রাজা সেনের অসুস্থতার খবর নিশ্চিত করেছেন অভিনেতা শুভ্রজিৎ দত্ত এবং দেবদূত ঘোষ।

শুভ্রজিৎ দত্ত জানিয়েছেন, শুক্রবার সকালে পর পর দু’বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাজা সেন। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বাড়ছে টলিপাড়ার অন্দরে। অন্যদিকে দেবদূত ঘোষ জানিয়েছেন, বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন বর্ষীয়ান পরিচালক। তাঁর চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা করে দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। ফলে পরিচালকের শারীরিক অবস্থা যে বেশ গুরুতর, তা স্পষ্ট। খবর পাওয়ার পর থেকেই তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন ইন্ডাস্ট্রির সহকর্মী এবং অনুরাগীরা।

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন রাজা সেন। চলতি বছরের শুরুতেও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সেই সময় তাঁর অস্ত্রোপচারও হয়। প্রায় দশ বছর আগে একটি দুর্ঘটনার পর থেকেই তাঁর শারীরিক জটিলতার সূত্রপাত হয়েছিল বলে জানা যায়। ‘মায়া মৃদঙ্গ’ ছবির শুটিং চলাকালীন আচমকাই পড়ে গিয়েছিলেন পরিচালক। সেই ঘটনায় কোমরে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। তবে প্রথমদিকে সেই চোটকে খুব একটা গুরুত্ব দেননি রাজা সেন। পরবর্তীকালে সেই অবহেলার কারণেই শারীরিক সমস্যা আরও জটিল হয়ে ওঠে।

ওই পুরনো চোটের পর থেকেই হাঁটাচলায় সমস্যায় ভুগছিলেন পরিচালক। সময়ের সঙ্গে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতিও ঘটে বলে জানা গিয়েছে। চলতি বছরের গোড়ায় হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচার করা হয়েছিল। তারপর কিছুটা সুস্থ হয়ে উঠলেও ফের বড় শারীরিক ধাক্কা এল তাঁর জীবনে। শুক্রবারের হৃদরোগের পর তাঁকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। তাঁর চিকিৎসা এবং পরবর্তী শারীরিক পরিস্থিতির দিকেই এখন নজর টলিপাড়ার।

আরও পড়ুনঃ ‘বিস্তারিত না জেনে মন্তব্য করব না…ইন্টারনেটে পাওয়া কোনও তথ্যকে চূড়ান্ত সত্য বলে ধরে নেওয়া যায় না!’ নেতাজি বিত’র্কে সাফ কথা সুদীপ্তা চক্রবর্তীর! ‘মুড়ি আর মিছরি একই দরে বিকোচ্ছে’, সাংবাদিকতার মান নিয়েও প্রশ্ন তুললেন! স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলায় ‘সামগ্রিক অবক্ষয়’ নিয়ে সরব অভিনেত্রী?

এদিকে রাজা সেনের শারীরিক অবস্থার বিষয়ে জানতে তাঁর স্ত্রী তথা অভিনেত্রী পাপিয়া সেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে এই কঠিন সময়ে ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে খবর পাওয়ার পর হাসপাতালে গিয়ে রাজা সেনের খোঁজ নিয়েছেন বিধায়ক পাপিয়া অধিকারী। ইন্ডাস্ট্রির একাধিক মানুষও তাঁর পাশে থাকার চেষ্টা করছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের উদ্যোগে হাসপাতালের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত সকলেরই অপেক্ষা পরিচালকের শারীরিক অবস্থার পরবর্তী আপডেটের জন্য। তাঁর দ্রুত সুস্থ হয়ে ফেরার আশাতেই রয়েছেন অনুরাগী ও সহকর্মীরা।

You cannot copy content of this page