জি বাংলার জনপ্রিয় রান্নার অনুষ্ঠান ‘রান্নাঘর’-এ (Zee Bangla Rannaghor) বড় পরিবর্তনের খবর সামনে এসেছে। দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব সামলানোর পর এবার আর দেখা যাবে না অভিনেত্রী ‘কনীনিকা বন্দ্যোপাধ্যায়’কে (Koneenica Banerjee)। ইতিমধ্যেই নতুন পর্বের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। নতুনভাবে সাজানো হচ্ছে অনুষ্ঠানটি এবং সেই কারণেই সঞ্চালক হিসেবেও আসছে বদল। সূত্রের খবর, অভিনেতা বিশ্বনাথ বসুকে নিয়ে ইতিমধ্যেই প্রোমো শুটের কাজ চলছে। দর্শকদের কাছে এই পরিবর্তন যথেষ্ট চমকপ্রদ বলেই মনে করা হচ্ছে। কারণ গত দেড় বছর ধরে ‘রান্নাঘর’-এর পরিচিত মুখ ছিলেন কনীনিকা।
উল্লেখ্য, কনীনিকার আগে এই অনুষ্ঠানের সঞ্চালনা করতেন সুদীপা চট্টোপাধ্যায়। পরে নানা বিতর্কের মধ্যে তাঁকে অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয়। বাংলাদেশের একটি রান্নার অনুষ্ঠানে অংশ নিয়ে গরুর মাংস রান্না করার পর হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই বিতর্কের পরই ‘রান্নাঘর’-এর সঞ্চালনার দায়িত্বে আনা হয় কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। এরপর দীর্ঘ সময় ধরে তিনি অনুষ্ঠানটি পরিচালনা করেন। তবে এবার চ্যানেল নতুন ভাবনা নিয়ে এগোতে চাইছে বলে জানা যাচ্ছে। ফলে আবারও বদল আসছে অনুষ্ঠানের উপস্থাপনায়।
সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন কনীনিকা নিজেই। অভিনেত্রীর কথায়, “আমি প্রায় দেড় বছর করলাম এই শো। খুব ভালো অভিজ্ঞতা। এই সময়ে টিআরপি একই রকম থেকেছে। মাঝে একটা সময় টিআরপি অল্প বেড়েছিল। তবে সেটা আবার কমে।” তিনি জানান, অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত থেকে তাঁর অভিজ্ঞতা ইতিবাচকই ছিল। দর্শকদের ভালোবাসাও পেয়েছেন তিনি। তবে টেলিভিশনের জগতে দর্শকসংখ্যা এবং রেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই বাস্তবতার কারণেই চ্যানেল নতুন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন অভিনেত্রী।
কনীনিকা আরও বলেন, “যে কোনও টেলিভিশন শো ব্যবসায়িক কারণেই করা হয়। চ্যানেল শোয়ের সব কিছু বদলাতে চাইছে, টিআরপি যাতে বাড়ে সেই কারণে।” তাঁর মতে, বর্তমান সময়ে দর্শকদের অভ্যাস অনেকটাই বদলে গিয়েছে। মানুষ এখন মোবাইল ফোনে মুহূর্তের মধ্যে নানা ধরনের রান্নার ভিডিও দেখে নিতে পারেন। ফলে শুধুমাত্র রান্না দেখানোর ফরম্যাট আগের মতো দর্শক টানতে পারছে কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সেই কারণেই অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
শোয়ের নতুন পরিকল্পনা প্রসঙ্গে কনীনিকা বলেন, “এই শোয়ে কমেডি যোগ করতে চাইছে। আর এখন মোবাইলে প্রতি মুহূর্তে রান্নার ভিডিয়ো দেখছি আমরা। তাই একটা এপিসোডে দু’টো করে রান্না দেখার জন্য, কতজন বসে থাকবেন, সেটা একটা প্রশ্ন।” তাঁর বক্তব্য, দর্শকদের রুচি এবং বিনোদনের ধরন বদলেছে। তাই অনুষ্ঠানকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোতেই হবে। নতুন সংযোজন এবং নতুন উপস্থাপনার মাধ্যমে চ্যানেল দর্শকদের আরও বেশি করে আকৃষ্ট করতে চাইছে। এই পরিবর্তনকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন।
এই প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, “সব মিলিয়ে পরিবর্তনের যে সিদ্ধান্ত, সেটাকে স্বাগত জানাচ্ছি আমি।” অর্থাৎ অনুষ্ঠান থেকে সরে যেতে হলেও চ্যানেলের সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। বরং তিনি মনে করছেন, নতুন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অনুষ্ঠান আরও জনপ্রিয় হতে পারে। অন্যদিকে জানা গিয়েছে, নতুন সিজনে বিশ্বনাথ বসুকে এক বিশেষ চরিত্রে দেখা যাবে। শাশুড়ির সাজে তাঁকে সঞ্চালনা করতে দেখা যেতে পারে বলে খবর। ফলে অনুষ্ঠানের ফরম্যাটেও উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে।
আরও পড়ুনঃ “এই গানটা চলবে না, সমালোচনায় ভেসে যাবে” সবাই বারণ করেছিলেন, অথচ ‘সাথী’ ছবির বাজেটের ২০ গুণ আয় করেছিল সেটি! ২৪ বছর পর অজানা গল্প ফাঁস প্রযোজকের! বাবুল সুপ্রিয়ও গাইতে পারেননি, জিতকে সুপারস্টার বানিয়েছিল কোন সেই গান?
এদিকে শুধু ‘রান্নাঘর’ নয়, জি বাংলার আরও কয়েকটি জনপ্রিয় শোতেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। ‘দিদি নম্বর ওয়ান’ থেকে বাদ পড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় বলেও জোর জল্পনা চলছে। জানা গিয়েছে, ওই অনুষ্ঠানের জন্য অন্য এক জনপ্রিয় অভিনেত্রীকে ভাবা হচ্ছে। সম্প্রতি নির্দিষ্ট বার্ক গ্রুপে ‘দিদি নম্বর ওয়ান’-এর রেটিং ছিল ১.১, যা খুব একটা সন্তোষজনক নয় বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি ‘দাদাগিরি’ ছেড়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তাঁকে এবার ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে দেখা যাবে। ফলে বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় অনুষ্ঠানে একসঙ্গে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।






‘অন্যায় দেখলে রুখে দাঁড়ায়, দরকারে গলা তোলে!’ ‘সকলে গিরগিটির মতো রং বদলে ফেলল…তোমরা কি ওঁকে ভয় পাচ্ছো?’ সামাজিক মাধ্যমে লাগাতার সমালোচনা ও কটাক্ষের মাঝেই, স্বামী ভরতের ‘বিগ বস’-এর ক্যাপ্টেন্সির প্রশংসা করেই কাদের বিঁধলেন গর্বিত স্ত্রী জয়শ্রী?