প্রাক্তনের সুখ মেনে নিতে পারেননি নায়িকা! প্রেম ভাঙতেই নায়কের বাড়িতে ভয় ধরানো পরিবেশ, নতুন সম্পর্কে জড়াতেই শুরু ‘ভৌতিক’ সব কাণ্ড! নায়িকার মন্ত্র-তন্ত্রের গুঞ্জনে তোলপাড় ইন্ডাস্ট্রি!

অনেক দিনের গভীর প্রেমের সম্পর্ক ছিল তাঁদের। ইন্ডাস্ট্রির সকলেই জানতেন, একে অপরকে ছাড়া যেন ভাবাই যেত না। কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় সমীকরণ। সম্পর্ক ভেঙে যায়, দু’জনের পথ আলাদা হয়ে যায় সম্পূর্ণ। নায়িকা নিজের মতো করে নতুন জীবন শুরু করেন, বিয়ে করে সংসার গুছিয়ে নেন। অন্যদিকে নায়কও নিজের কাজের মধ্যেই খুঁজে পান নতুন ভালোবাসা। ধারাবাহিকের সেটেই জন্ম নেয় তাঁর নতুন সম্পর্ক, আর সেই প্রেমিকার সঙ্গে একত্রবাসেই যেন খুঁজে পান মানসিক শান্তি আর স্থিরতা।

কিন্তু গল্প এখানেই শেষ নয়। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যায় অন্য কথা। অনেকের মতে, প্রাক্তন প্রেমিকের এই সুখ নাকি মেনে নিতে পারেননি নায়িকা। নিজের সংসার থাকা সত্ত্বেও নাকি বারবার চেষ্টা করেছেন নায়কের জীবনে অশান্তি তৈরি করতে। এমনকি প্রকাশ্যে নানা সাক্ষাৎকারে ভাঙা সম্পর্ক নিয়ে নেতিবাচক মন্তব্যও করেছেন বলে দাবি অনেকের। যদিও এই সব অভিযোগের কোনও জবাব দেননি নায়ক। তিনি বরাবরই নীরব থেকেছেন, ব্যক্তিগত জীবন নিয়ে কোনও মন্তব্য না করার সিদ্ধান্তেই অটল থেকেছেন।

গুঞ্জন আরও ঘনীভূত হয় যখন শোনা যায়, সেই সময় নায়কের বাড়িতে ঘটতে শুরু করে অদ্ভুত কিছু ঘটনা। প্রথমে সেগুলোকে সাধারণ কাকতালীয় বলেই মনে করেছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি নাকি ভয় ধরানো রূপ নেয়। শুধু নায়কই নয়, তাঁর বর্তমান প্রেমিকাও নাকি আতঙ্কে ভুগতে শুরু করেন। অজানা কারণে বাড়িতে অস্বাভাবিক পরিবেশ, অদ্ভুত অনুভূতি আর অস্বস্তিকর কিছু অভিজ্ঞতা তাঁদের চিন্তায় ফেলে দেয়। বিষয়টি নিয়ে তখনই শুরু হয় নানা জল্পনা।

শোনা যায়, এই সব ঘটনার নেপথ্যে বাইরে থেকে কলকাঠি নেড়েছিলেন সেই প্রাক্তন নায়িকা। তিনি নাকি তন্ত্রসাধনায় বিশ্বাসী এবং নানা আধ্যাত্মিক পদ্ধতির সঙ্গে যুক্ত বলেই ইন্ডাস্ট্রিতে ফিসফাস। স্টুডিয়োপাড়ার অনেকেই নাকি এ ধরনের চর্চায় বিশ্বাস করেন বলেও দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। কেউ কেউ আবার ব্যক্তিগতভাবে এই সব পদ্ধতি অনুসরণ করেন বলেও দাবি শোনা যায়। ফলে ঘটনাগুলো আরও রহস্যময় হয়ে ওঠে এবং গুঞ্জনের আগুনে নতুন করে ঘি পড়ে।

আরও পড়ুনঃ “সব সঞ্চয় শেষ….এখন মানুষের ভালোবাসাতেই বেঁচে আছি”— দাবি চন্দন সেনে’র! মারণ রোগ ক্যা’ন্সা’রের সঙ্গে লড়াইয়েই কী শেষ হয়ে গেছে জীবনের সব পুঁজি? কেন আজও আর্থিক অনিশ্চয়তায় জনপ্রিয় বাঙালি শিল্পী—প্রশ্নের মুখে শিল্পজগতের নি’র্মম বাস্তবতা!

যদিও এই সব অভিযোগ বা গুজবের কোনও সরকারি প্রমাণ সামনে আসেনি। সবটাই রয়ে গেছে শোনা কথা আর ফিসফাসের মধ্যেই। তবু ইন্ডাস্ট্রিতে পুরনো প্রেম, নতুন সম্পর্ক আর অদ্ভুত ঘটনার এই মিশেল যেন এক অদ্ভুত রহস্য তৈরি করেছে। সত্যি আর কল্পনার মাঝের এই ধোঁয়াশা আরও বাড়িয়ে দিচ্ছে কৌতূহল। কে ঠিক, কে ভুল, আর আসল সত্যিই বা কী— সেই উত্তর আজও অজানাই রয়ে গেছে সবার কাছে।

You cannot copy content of this page