“আমায় দেখে অনেকেই মনে করছেন আমি ভীষণ অসুস্থ…” বদলে যাওয়া চেহারা ঘিরে জল্পনা! সমাজ মাধ্যমে শরীর নিয়ে স্পষ্ট বার্তা শঙ্কর চক্রবর্তীর! সত্যিই কি কিছু হয়েছে বর্ষীয়ান অভিনেতার?

টলিউডের বর্ষীয়ান অভিনেতা ‘শঙ্কর চক্রবর্তী’ (Shankar Chakraborty) দীর্ঘদিন ধরে শিল্প জীবনের বিভিন্ন ওঠা-নামার মধ্য দিয়ে যাচ্ছেন। গত বছরের কিছু সময় তিনি কাজের অভাবে আর্থিক চাপে ছিলেন, বিশেষ করে ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’র কাজ হাতছাড়া হওয়ার পরে। কিন্তু নতুন বছর শুরু হতেই শঙ্কর ফের কাজের সুযোগ পেয়েছেন! নতুন ছবিতে ‘চোর’ অভিনয় করছেন তিনি। এরই মধ্যে নতুন বিপত্তি! এবার আর অর্থনৈতিক বিষয় নয়, অন্য এক কারণে অভিনেতাকে দিয়ে নানান মিথ্যে গুজব রটছে দীর্ঘদিন!

এদিন সকালে নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করে সমস্ত জল্পনার জবাব দিলেন অভিনেতা। বেশ কিছুদিন ধরে তাঁর বদলে যাওয়া শারীরিক গঠন নিয়ে নানান কথা ঘুরছিল। কেউ বলছিলেন তিনি গুরুতর অসুস্থ, কেউ আবার তাঁর চেহারার পরিবর্তনকে অন্য সমস্যার সঙ্গে জুড়ে দিচ্ছিলেন। এই পরিস্থিতিতেই নিজের সাম্প্রতিক কয়েকটি ছবি শেয়ার করে তিনি স্পষ্ট বার্তা দেন, “আমি এখন এইরকম বলে অনেকেই ভাবছেন আমি বোধহয় খুব অসুস্থ। কিন্তু সত্যি এটা নয়। ৯৭ কেজি ওজন থেকে ৭৬ কেজি হয়েছি ডায়েটিং এবং এক্সারসাইজ করে।

দয়া করে যারা প্রচার করছেন আমি অসুস্থ তারা আর করবেন না। সবাই ভালো থাকবেন।” তাঁর এই পোস্টেই অনেক ভুল ধারণার অবসান হয়েছে। আসলে গত বছরটা তাঁর জন্য সহজ ছিল না। অভিনয়ের জগতে দীর্ঘ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও নিয়মিত কাজের সুযোগ কমে যাওয়ায় আর্থিক চাপের মুখে পড়েছিলেন তিনি আরও এই কথা আগেও বিভিন্ন সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন। ধারাবাহিক ও থিয়েটারের কাজের অনিশ্চয়তা, আয়ের ওঠানামা মিলিয়ে ব্যক্তিগত জীবনেও সেই চাপের প্রভাব পড়েছিল।

ফলে তাঁর শারীরিক পরিবর্তনকে ঘিরে যখন গুজব ছড়াতে শুরু করে, অনেকেই সেই পুরনো আর্থিক সমস্যার সঙ্গেই বিষয়টা মিলিয়ে দেখতে থাকেন। তবে, নতুন বছরটা যেন নতুন আশার বার্তাও নিয়ে এসেছে। ইতিমধ্যেই তিনি একটি নতুন ছবিতে কাজের সুযোগ পেয়েছেন এবং সেই প্রজেক্ট নিয়ে তিনি বেশ আশাবাদী বলেই ঘনিষ্ঠ মহলে শোনা যাচ্ছে। কাজের ব্যস্ততায় ফেরার প্রস্তুতির পাশাপাশি নিজের শরীরের প্রতিও যত্নশীল হয়েছেন তিনি, সেটাই বোঝা গেল তাঁর পোস্টে।

ওজন কমানো তাঁর নিজের সিদ্ধান্ত এবং নিয়ন্ত্রিত জীবনযাপনের ফল, এই কথাটাই তিনি পরিষ্কার করে দিলেন অতীতের মতো প্র’য়াত হওয়ার সুযোগ ছড়ানোর আগেই। প্রসঙ্গত, শঙ্কর চক্রবর্তীর ব্যক্তিগত জীবনও অনেক ওঠাপড়ার সাক্ষী। তাঁর প্রয়াত স্ত্রী সোনালী চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ পথচলার স্মৃতি এখনও তাঁর জীবনের বড় অংশ জুড়ে আছে। স্ত্রীকে হারানোর পর মানসিকভাবে ভেঙে পড়ার সময়টাও তিনি সামলেছেন ধীরে ধীরে, কাজ ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে।

আরও পড়ুনঃ “ও নাকি পালিয়ে যাবে…”—১৪ বছরের ছোট স্বামীকে নিয়ে কটা’ক্ষের মুখে সোহিনী সেনগুপ্ত! তবে কি সত্যিই ভাঙনের পথে সম্পর্ক? নাকি সমাজের বিদ্রুপের আড়ালে লুকিয়ে রয়েছে অন্য কোনও অজানা সত্য?

কাছের মানুষরা বলেন, এই কঠিন অভিজ্ঞতাগুলোই তাঁকে আরও সংযত করেছে। সব মিলিয়ে অভিনেতার সাম্প্রতিক পোস্ট শুধু একটি গুজব খণ্ডন নয়, বরং নিজের অবস্থান স্পষ্ট করার একটি প্রয়োজনীয় পদক্ষেপ। চেহারার পরিবর্তন মানেই অসুস্থতা নয়, এই সাধারণ সত্যটিই তিনি মনে করিয়ে দিলেন সকলকে। কাজ, ব্যক্তিগত ক্ষতি, আর্থিক চাপ, সব কিছুর মধ্যেও নিজেকে ধরে রাখার লড়াইটা যে এখনও চালিয়ে যাচ্ছেন, সেটাই তাঁর বার্তায় স্পষ্ট। অভিনেতার ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো আমাদের তরফ থেকে।

You cannot copy content of this page