পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী এবং টলিপাড়ার কুইন হয়ে তিনি এখন কি তবে ভাতের হোটেল চালাবেন? টলিউডের অন্যতম প্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘হাবজি গাবজি।’ রমরমিয়ে ব্যবসা করেছে সেই ছবি। এবার ওয়েব সিরিজে পা বাড়াতে চলেছেন তিনি। পরিচালক দেবালয় ভট্টাচার্যের হাত ধরেই ওটিটি’র ময়দানে পা রাখতে চলেছেন তিনি।
পরিচালক দেবালয় ভট্টাচার্য জানিয়েছেন, কল্লোল লাহিড়ির লেখা উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এবার ওয়েব সিরিজ আকারে বের হবে এবং সেখানেই দেখা যাবে টলি কুইনকে। এই খবর শুনে তাঁর অনুরাগীরা বেশ খুশি। ওয়েব সিরিজে মুখ্য চরিত্র ইন্দুবালার ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে অভিনেত্রী নিজে এবিষয়ে কাউকে কিছু বলেননি।
শোনা যাচ্ছে, আগামী মাস অর্থাৎ জুলাই থেকেই শুরু হবে শুটিং। টলি পাড়ার অনেক অভিনেত্রীই ওয়েব সিরিজে পা বাড়িয়েছেন। এখন সেই পথেই হাটতে চলেছে শুভশ্রী গাঙ্গুলী। বলাইবাহুল্য, মানুষ এখন টিকিট কেটে সিনেমা হলে সিনেমা দেখতে চান না। সেই নিয়ে অনেক পরিচালক, অভিনেতা অভিনেত্রী মানুষকে বোঝাতে চেয়েছেন নানা ভাবে।
কিন্তু ওটিটি’র যুগে মানুষ সাবস্ক্রিপশন নিয়ে বাড়িতে বসেই সিনেমা দেখে বিনোদন নেবেন। তাই হয়তো শুভশ্রীও সেই পথেই হাঁটলো। এই ওয়েব সিরিজের নেপথ্যে থাকছে ওটিটি প্লাটফর্ম ‘হইচই।’






“লাল পতাকা এখন তো শুধু বিরিয়ানির হাঁড়িতেই দেখা যায়, ওটাই ঢাকার কাজে লাগে…আলাদাই মেরুদণ্ডহীনতা ওদের” নির্বাচনী আবহে রাজ্যের তাপমাত্রা তুঙ্গে, এরই মাঝে শাসকদলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ‘লাল পতাকা’ কটাক্ষে তোলপাড় রাজ্য-রাজনীতি!