টিআরপি তালিকায় সর্বদা ভাল স্কোর না করলেও, দর্শকের মধ্যে বিপুল জনপ্রিয় হয়েছিল শন বন্দ্যোপাধ্যায় এবং সৃজলা গুহ অভিনীত স্টার জলসার ধারাবাহিক ‘মন ফাগুন’। ঋষি এবং পিহুর কাহিনী প্রথম থেকেই দর্শকদের বেশ প্রিয় ছিল। সিরিয়াল শেষ হয় গিয়েছে গত বছর।
ধারাবাহিক চলাকালীন বহুসময় শন এবং সৃজলাকে নিয়ে প্রেমের চর্চা হয়েছে। কিন্তু এ সবই ধামাচাপা পড়ে গিয়েছে সিরিয়াল বন্ধ হওয়ার পর। ‘মন ফাগুন’ ধারাবাহিকের মধ্যে দিয়ে বেশ জনপ্রিয় হয়েছেন সৃজলা। আর এই সৃজিলাকে আবার কোনও ধারাবাহিকে দেখার অপেক্ষায় দর্শক। যদিও সৃজলার নিয়ে সেরকম কোনও খবর এখনও পাওয়া যায়নি।
তবে বর্তমানে সৃজলা এখন নানান রূপে নেট দুনিয়া কাঁপাচ্ছেন। নানান রূপে ফটোশ্যুট করছেন তিনি। কোথাও লাল রঙের ব্লেজারে দিচ্ছেন পোজ, আবার কোথাও ব্ল্যাক শাড়িতে হচ্ছেন রূপসী। এবার আরও এক নতুন করা ফটোশ্যুট ভাইরাল হল নেট দুনিয়ায়। ছবিটি বেশিরভাগ নেটিজেনরাই পছন্দ করেছেন।
ছবিতে তিনি এবার রংবেরঙের ফুলে সেজেছেন। তাঁর পরনে রয়েছে সাদা-গোলাপি রঙের ড্রেস ও চারপাশে একই রঙের কিছু ফুল। এই গরমে একটা স্নিগ্ধ আবহ তৈরী করছে যেন ছবিটি। বেশ ফ্রেস, আকর্ষণীয় লুকে তাঁর গ্ল্যামার স্পষ্ট চোখে পড়ছে।
উল্লেখ্য, জি বাংলায় ধারাবাহিক ‘মিঠাই’ এখন শেষের পথে। আর তারপর সিড কোন ধারাবাহিকে ফিরছেন আর কার সঙ্গে জুটি বাঁধবেন, তা নিয়ে রয়েছে বহু প্রশ্ন। দর্শকমুখে গুঞ্জন ছড়ায়, সিডের সঙ্গে জুটি বাঁধতে পারেন পিহু অর্থাৎ সৃজলা। তবে তা নিয়ে এখনও নিশ্চিত কোনও খবর সামনে আসেনি, পাশাপাশি সৃজলা নিজেও তাঁর আসন্ন কোনও ধারাবাহিকের কথা প্রকাশ করেননি।
View this post on Instagram






“তুমি ইন্ডিপেন্ডেন্ট, ছেড়ে দিতে পারবে…তোমাকে ছাড়া আমি থাকতেই পারব না!” “দু’বছরও টিকবে না তোমাদের সম্পর্ক, রোজ মনোমালিন্য হবে…আটটা লোকের কথা মনে রাখতে পারো না, প্রত্যেকদিন প্যা*নিক করো!” সৃজলাকে শনের থেকে দূরে সরাতেই তাঁর মনে বারবার সন্দেহ ঢোকাচ্ছেন জিতু? সবাইকে প্রতিপক্ষ বানিয়ে বোঝাচ্ছেন, একমাত্র তিনিই সৃজলার ভালো চান! ‘এমন বি*ষাক্ত লোকের সঙ্গে সর্ম্পকে গেলে জীবন নষ্ট’ সৃজলাকে সতর্কবাণী অনুরাগীদের!