শীর্ষস্থান দখল করল ‘পরিণীতা’! টিআরপি লড়াইয়ে কি পিছিয়ে পড়ল ‘পরশুরাম’? সেরা পাঁচে ‘জোয়ার ভাঁটা’ আর ‘ও মোর দরদিয়া’র দারুন চমক! এই সপ্তাহে কার দখলে কোন স্থান?

প্রতি সপ্তাহে টিআরপি (TRP) ফলাফল প্রকাশ মানেই ছোটপর্দার দর্শক থেকে ধারাবাহিক নির্মাতাদের জন্য নতুন করে উত্তেজনা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের ফলাফল সামনে আসতেই বোঝা গেল, দর্শকের পছন্দে আবারও বদল এসেছে সমীকরণে! ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার প্রকাশিত তালিকা (TRP List) ইঙ্গিত দিচ্ছে যে গল্প, উপস্থাপনা আর চরিত্রের টানেই এখন নির্ধারিত হচ্ছে ধারাবাহিকের সাফল্য! পরিচিত মুখ যেমন জায়গা ধরে রেখেছে, তেমনই কয়েকটি নাম নতুন করে আলোচনায় উঠে এসেছে।

এই সপ্তাহেও প্রতিবারের মতোই সবার ওপরে জায়গা করে নিয়েছে ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parshuram: Ajker Nayok) এবং যৌথভাবে শীর্ষস্থান দখল করেছে জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta)। দুটি ধারাবাহিকই ৬.৬ নম্বর পেয়েছে। একদিকে অন্যায়ের বিরুদ্ধে নায়কের লড়াই, অন্যদিকে সম্পর্ক আর আবেগের সূক্ষ্ম টানাপোড়েনে আটকে পারুল, এই দুই ভিন্ন স্বাদের গল্প দর্শকদের সমানভাবে টেলিভিশনের সামনে ধরে রাখছে।

দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (professor Bidya Banerjee) এবং ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamati Tirandaj), ৬.২ নম্বর নিয়ে। পারিবারিক আবহ আর আবেগঘন পরিস্থিতির মিশেলে এই দুই ধারাবাহিক ধীরে ধীরে নিজেদের মজবুত জায়গা তৈরি করছে। নিয়মিত দর্শকের একটা বড় অংশ এখন এই গল্পগুলির সঙ্গে নিজেকে খুঁজে পাচ্ছেন বলেই মত টেলিমহলের। তৃতীয় স্থানে উঠে এসেছে জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori), ৬.০ নম্বর নিয়ে।

এর ঠিক পিছনেই চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার ‘ও মোর দরদিয়া’ (O Mor Dorodiya), পেয়েছে ৫.৯। দুটি ধারাবাহিকই আবেগপ্রবণ কাহিনি আর চরিত্রকেন্দ্রিক নাটকীয়তার জন্য দর্শকের নজর কেড়েছে। স্থির গতিতে এগিয়ে এসে সেরা তালিকায় নিজেদের নাম তুলে ফেলেছে তারা। এবার চমক দিয়ে পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta), ৫.৮ নম্বর নিয়ে। এদিকে ট্রেন্ডিং তালিকাতেও নজর কাড়ছে কয়েকটি নাম। যেমন ‘কুসুম’ (Kusum) ৫.০ নম্বর পেয়েছে সন্ধ্যা ৬টার স্লটে, ‘কম্পাস’ (Compass) পেয়েছে ৪.৪।

আরও পড়ুনঃ “আমার হয়ে কেউ যেন ক্ষমা না চায়, অযথা ক্ষমা চাওয়ার সংস্কৃতিতে আমি বিশ্বাসী নই!” টলিউডে অনির্বাণের কাজের জন্য দেবের ক্ষমা চাওয়া নিয়ে স্পষ্ট বার্তা অভিনেতার! বিতর্কের মাঝেই নিজের অবস্থান পরিষ্কার করে বললেন সহানুভূতি চান না?

অন্যদিকে ‘তুই আমার হিরো’ (Tui Amar Hero) ৩.৩ এবং ‘ভোলে বাবা পার কারেগা’ (Bhole Baba Par Karega) ২.৭ নম্বর নিয়ে নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা চালাচ্ছে। সব মিলিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের টিআরপি ফলাফল আবারও প্রমাণ করল, দর্শকের মন জয় করতে গল্পের উত্তেজনা ধরে রাখাই আসল চ্যালেঞ্জ। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for First Week of Feb | 05th Feb | Thrusday
BT •• পরশুরাম, পরিণীতা 6.6
2nd •• বিদ্যা ব্যানার্জি, রাঙামতি 6.2
3rd •• তারে ধরি ধরি মনে করি 6.0
4th •• ও মোর দরদিয়া 5.9
5th •• জোয়ার ভাঁটা 5.8
Trending ••
কুসুম 5.0(6pm)
কম্পাস 4.4
তুই আমার হিরো 3.3(5.30pm)
ভোলে বাবা 2.7

You cannot copy content of this page