“থা’প্পড় মে’রেও দাঁড়িয়েছি, প্রস্তাব ফিরিয়ে চরম ফলও ভুগেছি!” ইন্ডাস্ট্রির অস্বস্তিকর বাস্তবতা আনলেন সামনে! ‘কাস্টিং কাউচ’ প্রসঙ্গে এতদিনের অভিজ্ঞতা তুলে ধরলেন নির্ভীক রূপা গঙ্গোপাধ্যায়!

আলো-ঝলমলে পর্দার আড়ালে অনেক সময় এমন কিছু বাস্তবতা লুকিয়ে থাকে, যা প্রকাশ্যে খুব কমই আসে। সম্প্রতি সেই অস্বস্তিকর দিকটাই সামনে আনলেন জনপ্রিয় অভিনেত্রী ‘রূপা গঙ্গোপাধ্যায়’ (Rupa Ganguly)। এত বছরের অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে তিনি স্পষ্ট ভাষায় জানান, বিনোদন দুনিয়ায় ‘কাস্টিং কাউচ’ কোনও গল্প নয়, বরং বহু ক্ষেত্রে তা বাস্তব! এই পেশায় টিকে থাকতে গেলে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া অস্বাভাবিক নয় বলেই তাঁর মত।

তিনি জানান, নিজের কেরিয়ারের বিভিন্ন সময়ে একাধিকবার এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। প্রস্তাব এলে তা প্রত্যাখ্যান করতে হয়েছে, কখনও সরাসরি বাড়ি থেকে বের করে দিতে হয়েছে তো আবার কখনও কঠোর প্রতিক্রিয়াও দেখাতে হয়েছে। তার ফলও ভুগতে হয়েছে তাঁকে চরম! একটা সময় অনেক কাজ হাতছাড়া হয়েছে, নির্দিষ্ট কিছু গোষ্ঠীর কাছে অপছন্দের তালিকায় নামও উঠেছে। তবু তিনি মনে করেন, কাজ না পাওয়ার ভয়েই আপস করে নেওয়া তাঁর স্বভাবের সঙ্গে যায় না।

তাঁর কাছে অভিনয় ছিল পেশা, উচ্চাকাঙ্ক্ষার দৌড় নয়। তাই কোনটা আপোস করলে ক্ষতি নেই আর কোনটা আত্মসম্মানের থেকে ছোট, সেই সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছে। এই স্পষ্টভাষিতা অবশ্য তাঁর নতুন নয়। বরাবরই নিজের মতামত নির্দ্বিধায় জানিয়েছেন তিনি। অভিনয়ের জগৎ থেকে এক সময় সরে গিয়ে যেমন মন দিয়েছিলেন রাজনীতিতে। পরবর্তীতে ফিরে আসেন ছোটপর্দার অভিনেত্রী হয়ে ‘মেয়েবেলা’ ধারাবাহিকের মাধ্যমে।

তবে, ব্যক্তিগত কারণে সেই কাজও মাঝপথে ছেড়ে দেন। পরিষ্কার কিছু না বললেও, কারণ হিসেবে উঠে আসে চিত্রনাট্য নিয়ে অসন্তোষ, সেটে বিশৃঙ্খলা এবং তাঁর চরিত্রের আচমকা পরিবর্তন। বিশেষত এমন কিছু দৃশ্য, যা তাঁর ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে মেলেনি বলেই জানিয়েছিলেন তিনি। বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে থাকলেও আনুষ্ঠানিকভাবে দলত্যাগ করেননি তিনি। অভিনয়েও বেছে বেছে কাজ করছেন।

আরও পড়ুনঃ ছবি পোস্ট করলেই ধ*র্ষণের হু’মকি, শুটিংয়ের আগের দিন কাজ বাতিল! গ্ল্যামারের আড়ালে অন্ধকার দিক নিয়ে বি’স্ফোরক দাবি জনপ্রিয় অভিনেত্রীর! অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে ভিজে গেল চোখ!

বড়পর্দায় তাঁকে শেষ দেবের ছবি ‘রঘু ডাকাত’ ছবিতে মায়ের চরিত্রে দেখা গিয়েছিল। সেখানেও নাকি তিনি প্রথমে রাজি ছিলেন না, পড়ে মেগাস্টারের অনেক অনুরোধে রাজি হন। দীর্ঘ কেরিয়ারের ওঠানামা পেরিয়ে তাঁর অবস্থান আজও একইরকম স্পষ্ট। যে বিষয় নিয়ে অস্বস্তি আছে, তা নিয়ে চুপ করে থাকার মানুষ নন তিনি। সেই কারণেই তাঁর সাম্প্রতিক মন্তব্য আবারও আলোচনায় নিয়ে এল কাস্টিং কাউচ প্রসঙ্গকে। ইন্ডাস্ট্রির ভেতরের এই বাস্তবতা নিয়ে অনেকেই মুখ খোলেন না, কেউ কেউ ইঙ্গিত দেন। কিন্তু রূপার বক্তব্যে ছিল সরাসরি স্বীকারোক্তির সুর।

You cannot copy content of this page