টিআরপিতে ফের বাজিমাত ‘তারে ধরি ধরি’র, হারানো সিংহাসন ফিরে পেল ‘পরশুরাম’! যুগ্ম সাফল্যে নজর কাড়ল ‘বিদ্যা ব্যানার্জি’! অবশেষে স্টার জলসার মুখে হাসি! জি বাংলার ধারাবাহিকের কী অবস্থা? জেনে নিন এই সপ্তাহের তালিকা!

আইপিএলের ধাক্কায় বাংলা টেলিভিশনের টিআরপি (TRP) কমল অনেকটাই! তবু জি বাংলা (Zee Bangla) ও স্টার জলসা (Star Jalsha)-র টক্কর রইল সমানে সমান। মে মাসের দ্বিতীয় সপ্তাহের টিআরপি তালিকা (TRP List) প্রকাশ হতেই স্পষ্ট, দর্শক টানতে দুই চ্যানেলই মরিয়া লড়াই চালাচ্ছে। বৃহস্পতিবার, ১৪ মে প্রকাশিত এই সপ্তাহের নম্বর বলছে যে বড় ইভেন্টের চাপে দর্শকসংখ্যা কিছুটা কমলেও ধারাবাহিকের লড়াইয়ে উত্তেজনা একটুও কমেনি। বরং হারানো সিংহাসন ফিরে পেয়ে আবার আলোচনায় উঠে এসেছে একাধিক জনপ্রিয় মেগা!

এই সপ্তাহে যুগ্মভাবে শীর্ষস্থানে রয়েছে স্টার জলসার ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parshuram: Ajker Nayak) এবং জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori), দু’টিই পেয়েছে ৪.৭ নম্বর। শুধুই দুটি নয়, এবার তৃতীয় ধারাবাহিকও রয়েছে প্রথম স্থানে! অনেকদিন পর আবার শীর্ষস্থান দখল করে নিজের পুরনো জায়গায় ফিরল ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee)! এই ধারাবাহিকের ১৫ মিনিটের বিশেষ অংশও এই টপার স্লটে যুক্ত থাকায় বাড়তি চর্চা তৈরি হয়েছে।

গল্পের টান আর নতুন মোড় দর্শকদের ফের পর্দার সামনে টেনে এনেছে। এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta), ৪.৬ নম্বর নিয়ে। ধারাবাহিকটি বরাবরই স্থির জনপ্রিয়তা ধরে রেখেছে। আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং চরিত্রের শক্ত অবস্থান দর্শকদের কাছে এখনও সমান প্রাসঙ্গিক। খুব অল্প ব্যবধানে শীর্ষস্থান হাতছাড়া হলেও আগামী সপ্তাহে আবার উপরে ওঠার লড়াইয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে।

তৃতীয় স্থানে উঠে এসেছে ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta), ৪.৪ নম্বর নিয়ে। ধারাবাহিকটির ধারাবাহিক উন্নতি নজর কেড়েছে। চতুর্থ স্থানে যুগ্মভাবে রয়েছে ‘ও মোর দরদিয়া’ (O Mor Dorodiya) এবং ‘গঙ্গা’ (Ganga), সঙ্গে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee)-র ১৫ মিনিটের অংশও ৪.৩ নম্বর পেয়ে এই স্থানে জায়গা করে নিয়েছে। অর্থাৎ একই সপ্তাহে এই ধারাবাহিকের আলাদা সেগমেন্ট শীর্ষস্থান ও চতুর্থ, দুই জায়গাতেই নাম তুলেছে!

পঞ্চম স্থানে রয়েছে ‘কনে দেখা আলো’ (Kone Dekha Alo), ৪.২ নম্বর নিয়ে। অন্যরকমের গল্প হলেও ধীরে ধীরে দর্শকের নজর কেড়েছে এই মেগা। সবমিলিয়ে এই সপ্তাহের তালিকা বলছে, আইপিএলের মতো বড় ইভেন্ট টিআরপিতে প্রভাব ফেললেও বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা এখনও অটুট। আর জি বাংলা ও স্টার জলসার এই হাড্ডাহাড্ডি লড়াই আগামী সপ্তাহে আরও জমে উঠবে বলেই আশা করছেন দর্শকরা।

আরও পড়ুনঃ নতুন করে আর বাংলা ধারাবাহিক তৈরি করেন না লীনা গঙ্গোপাধ্যায়? মহিলা কমিশনের চেয়ার ছাড়তেই সামনে এল, প্রযোজনা সংস্থার কর্মীদের হতাশা! থমকে কাজের ভবিষ্যৎ, জল্পনা বাড়তেই কী বললেন দীর্ঘদিনের সহকর্মীরা?

এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা– TRP list of Bengali Television For 2nd Week Of May | 14th May | Thursday
BT •• পরশুরাম + প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (15min) , তারে ধরি ধরি মনে করি 4.7
2nd •• পরিণীতা 4.6
3rd •• জোয়ার ভাঁটা 4.4
4th •• ও মোর দরদিয়া , প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (15min) + গঙ্গা 4.3
5th •• কনে দেখা আলো 4.2

You cannot copy content of this page