শীতের শেষ লগ্নেও ছোটপর্দার (Bengali Television) লড়াই কিন্তু একটুও ঠান্ডা নয়, বরং সপ্তাহ ঘুরতেই বেড়ে চলেছে প্রতিযোগিতার উত্তাপ! প্রতি সপ্তাহের মতো এবারও টিআরপি (TRP) তালিকা (TRP List) প্রকাশ হতেই চড়েছে উত্তেজনার পারদ। কোন ধারাবাহিক এগিয়ে গেল, কার গল্পে খানিকটা ভাটা পড়ল? সেই হিসেবেই গুছিয়ে নেওয়া হয় ছোটপর্দার জনপ্রিয়তার ছবি। ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার প্রকাশিত দ্বিতীয় সপ্তাহের ফলাফলে স্পষ্ট, দর্শকের পছন্দে আবার নতুন সমীকরণ তৈরি হয়েছে!
পরিচিত মুখগুলোর পাশাপাশি তালিকায় উঠে এসেছে নতুনরাও, যা প্রতিযোগিতাকে আরও জমজমাট করে তুলেছে। এই সপ্তাহে সবার ওপরে জায়গা করে নিয়েছে জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) এবং স্টার জলসার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee), দু’টি ধারাবাহিকই পেয়েছে ৬.৬ নম্বর। আবেগ, সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন এবং চরিত্রের মানসিক লড়াইয়ের মতো উপাদানগুলিই গল্পগুলোর প্রতি দর্শকের উত্তেজনা টানটান রেখেছে। বিশেষ করে পারিবারিক প্রেক্ষাপটের আবহে তৈরি গল্পকে আরও বাস্তব করে তুলেছে।
যার প্রভাব সরাসরি পড়েছে টিআরপিতেও। এবার দ্বিতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parshuram: Ajker Nayak), ৬.৪ নম্বর নিয়ে। ন্যায়-অন্যায়ের দ্বন্দ্ব আর সমাজের বাস্তব সমস্যাকে ঘিরে তৈরি এই গল্প বরাবরই আলাদা গুরুত্ব পেয়ে এসেছে দর্শকের কাছে। যদিও এবার শীর্ষে উঠতে পারেনি, তবু শক্ত অবস্থান বজায় রেখে বুঝিয়েছে যে ধারাবাহিকটির জনপ্রিয়তা এখনও অটুট। তৃতীয় স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj), ৬.০ নম্বর নিয়ে। আবেগঘন উপস্থাপন আর গল্প দর্শকদের মন ছুঁতে পেরেছে বলেই এই ধারাবাহিক নিয়মিত তালিকায় জায়গা ধরে রাখছে।
চতুর্থ স্থানে উঠে এসেছে ‘ও মোর দরদিয়া’ (O Mor Dorodiya), ৫.৯ নম্বর নিয়ে। তুলনামূলকভাবে ভিন্ন স্বাদের গল্প হলেও এর আবেগময় সুর এবং চরিত্রগুলোর সম্পর্কের গভীরতা দর্শকদের নজর কেড়েছে। ধীরে ধীরে জনপ্রিয়তার গ্রাফ উপরে তুলছে ধারাবাহিকটি। পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori), ৫.৬ নম্বর পেয়ে। প্রেম এবং আধ্যাত্মিকতার আবহ আর মানসিক টানাপোড়েন মিলিয়ে তৈরি গল্পটি দর্শকের নির্দিষ্ট অংশের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে উঠছে।
আরও পড়ুনঃ “পাবলিক সার্ভিস কমিশনে অভিনেতা?” “এবার কি পরীক্ষায় বাংলা ধারাবাহিক নিয়েও প্রশ্ন আসবে?” যোগ্য প্রার্থীরা লাইনে, বোর্ডে জায়গা পাচ্ছেন সেলিব্রিটি! কমিশনের সদস্য পদে দিগন্ত বাগচীর নিয়োগ ঘিরে তুমুল বিতর্ক! সমালোচনার জবাবে কী বললেন অভিনেতা?
সব মিলিয়ে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের টিআরপি আবারও প্রমাণ করল যে দর্শক শুধু তারকাখচিত উপস্থিতি নয়, গল্পের গভীরতা আর উপস্থাপনার উপরেই বেশি ভরসা রাখছেন। যে ধারাবাহিক আবেগকে সত্যি করে তুলে ধরতে পারছে, তার দিকেই ঝুঁকছে ছোটপর্দার দর্শক। আগামী সপ্তাহে এই সমীকরণ কতটা বদলায়, এখন সেদিকেই নজর সবার। তবে, একবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for 2nd Week of Feb | 12th Feb | Thrusday
BT •• পরিণীতা, বিদ্যা ব্যানার্জি 6.6
2nd •• পরশুরাম 6.4
3rd •• রাঙামতি 6.0
4th •• ও মোর দরদিয়া 5.9
5th •• তারে ধরি ধরি মনে করি 5.6






