টিআরপির তালিকায় বড় ধাক্কা! ‘পরিণীতা’কে টপকে আবার সিংহাসনে ‘পরশুরাম’! নজর কাড়ছে ‘জোয়ার ভাঁটা’ বনাম ‘বিদ্যা ব্যানার্জি’র লড়াই! ‘তারে ধরি ধরি’র ফের শক্ত অবস্থান, ‘রাঙামতি’র জায়গা কোথায়?

প্রতি সপ্তাহেই বাংলা টেলিভিশনের (Bengali Television) টিআরপি তালিকা (TRP List) ঘিরে বাড়তে থাকে উত্তেজনা, আর সেই উত্তেজনার পারদ আরও একবার চড়ল মার্চের শেষ সপ্তাহের ফলাফল সামনে আসতেই। বৃহস্পতিবার, ২৬ মার্চ প্রকাশিত নতুন তালিকায় (TRP) দেখা গেল বেশ কিছু অদলবদল, যেখানে পুরনো জনপ্রিয় ধারাবাহিকদের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে এসেছে নতুন সমীকরণও। দর্শকের পছন্দ কোন দিকে ঝুঁকছে, সেটাই যেন স্পষ্ট করে দিল এই সপ্তাহের নম্বরের খেলা!

এই সপ্তাহে শীর্ষস্থানে রয়েছে ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parshuram: Ajker Nayok), ৫.৯ নম্বর নিয়ে আবারও নিজের রাজত্ব ধরে রাখল এই ধারাবাহিক। বাস্তবধর্মী গল্প আর সাধারণ মানুষের অসাধারণ লড়াই দর্শকদের মন জয় করে চলেছে লাগাতার। ধারাবাহিকটির ধারাবাহিক সাফল্য প্রমাণ করছে, চরিত্রের মুখ বদল বা নতুন মুখ আসলেও, শক্তিশালী গল্পই শেষ কথা বলে। এবার একটু পিছিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘পরিণীতা’ (Parineeta), ৫.৬ নম্বর নিয়ে।

কিছুটা ওঠানামার পর আবারও নিজের জায়গা পোক্ত করছে এই মেগা। তৃতীয় স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) এবং ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj), দু’টিই ৫.৫ নম্বর পেয়েছে। বিশেষ করে ‘জোয়ার ভাঁটা’র ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে সম্প্রচারের সময়ে। আগে রাত ৯টার স্লটে থাকলেও নতুন ধারাবাহিক আসায় সেটিকে সরিয়ে ৮:৩০-এ আনা হয়েছে। সেই সময়েই প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্টার জলসার ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’, যা এক সময়ে টিআরপিতে শীর্ষে ছিল।

কিন্তু সময় বদল সত্ত্বেও ‘জোয়ার ভাঁটা’ নিজের ম্যাজিক ধরে রেখে প্রতিপক্ষকে টপকে বেশি নম্বর তুলেছে, যা নিঃসন্দেহে বড় চমক। এবার চতুর্থ স্থানে রয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori), ৫.৩ নম্বর নিয়ে। কিছুদিন ধরেই শীর্ষ পাঁচের বাইরে থাকলেও, এবার আবার নিজের অবস্থান শক্ত করতে শুরু করেছে এই ধারাবাহিক। অন্যদিকে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ‘কুসুম’ (Kusum) এবং ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee), দু’টিই ৫.০ নম্বর পেয়েছে।

আরও পড়ুনঃ “এত কম কেন?” ফাঁস লাইভ শোয়ের ইনভয়েসের স্ক্রিনশট! শ্রেয়া ঘোষালের পারিশ্রমিক নিয়ে ক্ষোভে ফুঁসছেন অনুরাগীরা! ভাইরাল ছবি ঘিরে জোর চর্চা নেটপাড়ায়! কত টাকা পেয়েছেন গায়িকা?

প্রতিযোগিতা যে কতটা তীব্র, এই সমান নম্বরই তার প্রমাণ। এবার ট্রেন্ডিং তালিকাতেও নজর কেড়েছে বিশেষ কিছু অনুষ্ঠান। ‘জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড’ (Zee Bangla Sonar Sangsar Award) সাপ্তাহিক গড়ে ৫.৮ নম্বর পেয়ে দর্শকের আগ্রহ ধরে রেখেছে। অন্যদিকে ‘জলসা পরিবার অ্যাওয়ার্ড + ফিকশন’ (Jalsa Parivaar Award + Fictions) ৩.৮ নম্বর নিয়ে কিছুটা পিছিয়ে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা– TRP list of Bengali Television for last Week Of March | 26th March | Thursday

BT •• পরশুরাম 5.9
2nd •• পরিণীতা 5.6
3rd •• জোয়ার ভাটা, রাঙামতি 5.5
4th •• তারে ধরি ধরি মনে করি 5.3
5th •• কুসুম, প্রোফেসর বিদ্যা ব্যানার্জি 5.0
•• Trending
জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড (Sat-Sun Avg.) 5.8
জলসা পরিবার অ্যাওয়ার্ড + Fictions (Sat-Sun Avg.) 3.8

You cannot copy content of this page