টলিউড অভিনেত্রী এবং বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীকে শনিবার কলকাতার বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে তাঁর হাতে একটি মাইক্রো সার্জারি করা হয়েছে। হাসপাতাল থেকে নিজের চিকিৎসার কয়েকটি ছবি তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করতেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে অনুরাগী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
পাপিয়া জানান, তাঁর ডান হাতের মধ্যমা আঙুলে গুরুতর সংক্রমণ হয়েছিল। সংক্রমণের কারণে আঙুলটি অনেকটাই ফুলে যায় এবং ডান হাত দিয়ে স্বাভাবিক কাজ করাও কঠিন হয়ে পড়েছিল। চিকিৎসকদের মতে, দ্রুত অস্ত্রোপচার না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারত। তাই দেরি না করে মাইক্রো সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রায় ৪০ মিনিট ধরে অস্ত্রোপচার চলে এবং তা সফলভাবেই সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি সুস্থ হওয়ার পথে রয়েছেন। সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় বড় ধরনের সমস্যা এড়ানো সম্ভব হয়েছে বলেই জানিয়েছেন তিনি। আপাতত বিশ্রামে থেকে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন অভিনেত্রী-বিধায়ক।
বাঙুর হাসপাতালের চিকিৎসা পরিষেবারও প্রশংসা করেছেন পাপিয়া অধিকারী। তিনি বলেন, টালিগঞ্জে বাড়ি হওয়ায় এই হাসপাতালে আসাই তাঁর পক্ষে সুবিধাজনক ছিল। পাশাপাশি এখানকার চিকিৎসক, নার্স এবং হাসপাতালের কর্মীদের যত্ন ও পরিষেবায় তিনি অত্যন্ত সন্তুষ্ট। সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার ভূয়সী প্রশংসাও করেন তিনি।
আরও পড়ুনঃ “জীবনের একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিলাম…রিহ্যা’ব সহজ, জে’লের ভেতরের দিনগুলো ছিল আরও ভ’য়ংকর!” চূড়ান্ত পর্যায়ে মাদ’কাসক্তি, তারপর কী এমন ঘটেছিল অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে? কোন ভুলের চরম মূল্য দিতে হয়েছিল অভিনেতাকে, বহু বছরের নীরবতা ভেঙে সামনে আনলেন সেই অন্ধকার অধ্যায়?
পাপিয়া অধিকারীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই টলিউড এবং রাজনৈতিক মহলে উদ্বেগের পরিবেশ তৈরি হয়। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সহকর্মী, অনুরাগী এবং শুভানুধ্যায়ীরা। তবে সফল অস্ত্রোপচার এবং চিকিৎসকদের ইতিবাচক বার্তার পর পরিবার-সহ ঘনিষ্ঠদের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরেছে।






