ব্র্যান্ড ‘সভেরা’র জন্য অভিনয় ছাড়ছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য? টলিউডের আলোছায়া থেকে দূরে, নতুন করে জীবন শুরু অভিনেত্রীর? কাজের অভাব না ব্যক্তিগত কারণ, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত তাঁর?

বাংলা ধারাবাহিক ও ওটিটি সিরিজের পরিচিত মুখ প্রিয়াঙ্কা ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ছোটপর্দায় কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। ‘অপরাজিতা অপু’-তে তার অভিনীত চরিত্র দর্শকমহলে ভালো প্রতিক্রিয়া পেয়েছিল। এর পর তিনি ‘ব্রহ্মা অর্জুন’ ওয়েব সিরিজেও নজর কাড়েন। রোহন ভট্টাচার্য এবং অনিন্দ্য সেনগুপ্তর সঙ্গে কাজ করার সময়ও প্রিয়াঙ্কার অভিনয় সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

প্রায় তিন বছর আগে প্রিয়াঙ্কা টলিউড ছাড়িয়ে বলিউডে পাড়ি দেন। মুম্বই-কলকাতা নিয়মিত যাতায়াতের পাশাপাশি তিনি বলিউডের নতুন প্রজেক্টে মন দেন। মুম্বইয়ে তিনি একটি মারাঠি ছবিতেও কাজ করেছেন, যার নাম ‘জিলবি’। ছবিতে ছিলেন জনপ্রিয় মরাঠি অভিনেতা স্বপ্নীল যোশী। এই কাজের মাধ্যমে প্রিয়াঙ্কা শুধু অভিনয়েই নয়, বরং নতুন জগতে নিজের উপস্থিতি জানান দিয়েছেন।

সম্প্রতি প্রিয়াঙ্কা অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক দিকেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন। মাত্র তিন মাস আগে তিনি গয়নার ব্যবসা শুরু করেন। তার ব্র্যান্ডের নাম ‘সভেরা’। জানুয়ারিতে এই ব্যবসার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সম্প্রতি কলকাতার একটি সামাজিক অনুষ্ঠানে তাকে উদ্যোগপতি হিসেবেও সম্মান জানানো হয়। প্রিয়াঙ্কা জানান, এত ছোট সময়ে এই স্বীকৃতি পাওয়া তার জন্য আনন্দের।

তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই ব্যবসার পরিবেশ দেখার কারণে তার মধ্যে ব্যবসার আগ্রহ ছিল। অভিনয় পেশা বেছে নেওয়ার আগে থেকেই তার পরিকল্পনা ছিল ভবিষ্যতে নিজে কোনো উদ্যোগ শুরু করার। প্রিয়াঙ্কার মতে, কলকাতার স্টার্ট-আপ সংস্কৃতি এখনও বড় শহরের মতো বিস্তৃত নয়, তবে ভবিষ্যতে এখানে নতুন উদ্যোগের সুযোগ অনেক। তরুণ প্রজন্মও আরও বেশি ব্যবসার দিকে আগ্রহী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ “এই পৃথিবীর পুরোটাই যদি শহর হয়ে যায়…” শুভস্মিতার জন্মদিনে একগুচ্ছ একান্ত মুহূর্তের ছবির সঙ্গে, সৌরভের পোস্টে প্রেমের উষ্ণতার ছোঁয়া! জোর গুঞ্জন টেলিপাড়ায়, ‘লক্ষ্মী ঝাঁপি’ জুটির বাস্তবের বিয়ে কি শুধুই সময়ের অপেক্ষা?

নতুন উদ্যোগ শুরু মানেই অভিনয় ছেড়ে দেওয়া নয়, এটি প্রিয়াঙ্কা নিজেই প্রমাণ করেছেন। তিনি জোর দিয়ে জানিয়েছেন, টলিউড থেকে পুরোপুরি সরে যাননি। যদি ভালো চরিত্রের সুযোগ আসে, তিনি আবার টলিউডে কাজ করবেন। অভিনয় ও ব্যবসা দুই ক্ষেত্রেই সমানভাবে সাফল্য পেয়ে প্রিয়াঙ্কা ভট্টাচার্য এখন এক নতুন দিক থেকে আলোচনায় রয়েছেন।

You cannot copy content of this page